সরাসরি মূল কন্টেন্টে যান

মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্য

২৭৭ টি প্রশ্ন
টপিক তালিকা
একই বিষয়ের সব টপিক
ব্যাখ্যা (Explanation)
১৯৭১ সালের মুক্তিযুদ্ধের দিনগুলোর প্রত্যক্ষ অভিজ্ঞতা, ছেলে রুমীর গেরিলা যুদ্ধে যোগদান ও শহীদ হওয়ার কাহিনি নিয়ে লেখা জাহানারা ইমামের স্মৃতিকথা 'একাত্তরের দিনগুলি' (১৯৮৬)।

পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তথ্য:
• গ্রন্থটি দিনলিপি (ডায়েরি) আকারে লেখা; ১ মার্চ থেকে ১৭ ডিসেম্বর ১৯৭১ পর্যন্ত।
• ইংরেজি অনুবাদ: 'Of Blood and Fire'।
• জাহানারা ইমামের অন্য গ্রন্থ: 'অন্য জীবন', 'বীরশ্রেষ্ঠ', 'নিঃসঙ্গ পাইন', 'ক্যান্সারের সঙ্গে বসবাস'।
ব্যাখ্যা (Explanation)
আখতারুজ্জামান ইলিয়াসের মুক্তিযুদ্ধভিত্তিক বিখ্যাত ছোটগল্প হলো 'রেইনকোট' । এটি তাঁর 'জাল স্বপ্ন স্বপ্নের জাল' গল্পগ্রন্থে অন্তর্ভুক্ত । গল্পটিতে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পটভূমিতে পাকিস্তানি বাহিনীর অত্যাচার এবং একজন সাধারণ শিক্ষকের মনস্তাত্ত্বিক রূপান্তর ও দেশপ্রেম চিত্রিত হয়েছে ।
অন্যান্য অপশনগুলোর পরিচয়:
- খোঁয়ারি: এটি তাঁর একটি গল্পগ্রন্থ ও তত্ত্বভিত্তিক ছোটগল্প ।
- দুধেভাতে উৎপাত: এটি তাঁর রচিত বিখ্যাত গল্পগ্রন্থ ।
- অন্য ঘরে অন্য স্বর: এটি তাঁর প্রথম প্রকাশিত গল্পগ্রন্থ ।

সোর্সঃ অগ্রদূত বাংলা সাহিত্য ও ব্যাকরণ
ব্যাখ্যা (Explanation)
'আমাদের সংগ্রাম চলবেই, জনতার সংগ্রাম চলবেই' কালজয়ী গান ও কবিতার রচয়িতা প্রখ্যাত কবি, নাট্যকার ও সাংবাদিক সিকান্দার আবু জাফর । ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে মুক্তিকামী মানুষকে অনুপ্রাণিত করতে তিনি এই বিখ্যাত উদ্দীপনামূলক গানটি রচনা করেন । তিনি প্রখ্যাত সাহিত্য সাময়িকী 'সমকাল'-এর সম্পাদক ছিলেন । তাঁর লেখায় গণমানুষের মুক্তি, দেশপ্রেম ও বিপ্লবের চেতনা প্রতিফলিত হয়েছে ।
সোর্সঃ অগ্রদূত বাংলা সাহিত্য ও ব্যাকরণ
ব্যাখ্যা (Explanation)
সৈয়দ শামসুল হকের 'নিষিদ্ধ লোবান' (১৯৮১) একটি বিখ্যাত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস । ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রতিকূল পরিস্থিতি ও সংগ্রামের চিত্র এতে ফুটে উঠেছে ।
উপন্যাসটির গুরুত্বপূর্ণ তথ্যসমূহ:
- উপন্যাসের প্রধান চরিত্র বিলকিস ও সিরাজ ।
- ২০১১ সালে পরিচালক নাসিরউদ্দীন ইউসুফ বাচ্চু এই উপন্যাসের ওপর ভিত্তি করে বিখ্যাত 'গেরিলা' চলচ্চিত্রটি নির্মাণ করেন ।

সোর্স: অগ্রদূত বাংলা সাহিত্য ও ব্যাকরণ
ব্যাখ্যা (Explanation)
১৯৭১ সালের মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম উপন্যাস হলো আনোয়ার পাশার 'রাইফেল রোটি আওরাত' । ১৯৭১ সালের মার্চ মাসের উত্তাল দিনগুলো এবং ২৫ মার্চের কালরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানি বাহিনীর চালানো ধ্বংসযজ্ঞের প্রত্যক্ষ অভিজ্ঞতার ভিত্তিতে তিনি এটি রচনা করেন । ১৯৭১ সালের এপ্রিল মাসে তিনি উপন্যাসটি লেখা শুরু করে জুন মাসে শেষ করেন । উপন্যাসের মূল চরিত্র শিক্ষক 'প্রবুদ্ধ শাহীন', যা মূলত লেখকের আত্মজৈবনিক চরিত্র ।
সোর্সঃ অগ্রদূত বাংলা সাহিত্য ও ব্যাকরণ
ব্যাখ্যা (Explanation)
রাইফেল রোটি আওরাত মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম বাংলা উপন্যাস ।
- রচয়িতা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কথাসাহিত্যিক আনোয়ার পাশা ।
- রচনার সময়: ১৯৭১ সালের এপ্রিল থেকে জুন মাস (মুক্তিযুদ্ধ চলাকালে) ।
- মূল বিষয়: ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানি বাহিনীর বর্বর ধ্বংসযজ্ঞের বর্ণনা ।
- কেন্দ্রীয় চরিত্র: সুদীপ্ত শাহীন, যার মাধ্যমে ঔপন্যাসিক নিজের প্রত্যক্ষ অভিজ্ঞতা তুলে ধরেছেন ।
সোর্সঃ অগ্রদূত বাংলা সাহিত্য ও ব্যাকরণ
ব্যাখ্যা (Explanation)
মাহমুদুল হকের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস হলো 'খেলাঘর' (১৯৮৮) ।
অপশনগুলোর পরিচয়:
- খেলাঘর: মাহমুদুল হকের রচিত একটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ।
- কালো বরফ: এটি দেশবিভাগজনিত স্মৃতিবেদনা নির্ভর উপন্যাস ।
- অনুর পাঠশালা: এটি তাঁর রচিত একটি সামাজিক উপন্যাস ।
- জীবন ও রাজনৈতিক বাস্তবতা: এটি শহীদুল জহির রচিত উপন্যাস ।
অতএব, সঠিক উত্তর খেলাঘর।
সোর্সঃ অগ্রদূত বাংলা সাহিত্য ও ব্যাকরণ
ব্যাখ্যা (Explanation)
'পলাশী থেকে ধানমন্ডি' উপন্যাসটির রচয়িতা বিশিষ্ট সাংবাদিক ও সাহিত্যিক আবদুল গাফ্ফার চৌধুরী।
- এই উপন্যাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জীবনী, রাজনৈতিক সংগ্রাম ও ১৯৭৫ সালের ১৫ই আগস্টের নির্মম ট্রাজেডি তুলে ধরা হয়েছে।
- ১৭৫৭ সালের পলাশীর বিপর্যয় থেকে ১৯৭৫ সালের ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড পর্যন্ত ইতিহাস এখানে বর্ণিত।
- তিনি বিখ্যাত একুশে গানের ('আমার ভাইয়ের রক্তে রাঙানো...') গীতিকার।
সোর্সঃ অগ্রদূত বাংলা সাহিত্য ও ব্যাকরণ

প্রথম ৩০টি প্রশ্নের ব্যাখ্যা ওয়েবসাইটে; সবগুলোর সম্পূর্ণ ব্যাখ্যা পেতে অ্যাপ ইন্সটল করুন।

ব্যাখ্যা (Explanation)
'রাইফেল রোটি আওরাত' উপন্যাসটির মূল উপজীব্য বিষয় মুক্তিযুদ্ধ ।
- এটি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস ।
- উপন্যাসটির লেখক বিশিষ্ট শিক্ষাবিদ আনোয়ার পাশা ।
- ১৯৭১ সালের এপ্রিল-জুন মাসে এটি রচিত হয় । এতে ২৫ মার্চের কালরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানি বাহিনীর নারকীয় ধ্বংসযজ্ঞ বর্ণিত হয়েছে ।
- উপন্যাসের প্রধান চরিত্র সুদীপ্ত শাহিন ।

সোর্সঃ অগ্রদূত বাংলা সাহিত্য ও ব্যাকরণ
ব্যাখ্যা (Explanation)
'অলাতচক্র' (১৯৮৫) উপন্যাসটি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় কলকাতার প্রবাসী বাঙালি জীবনের ঘটনাপ্রবাহের পটভূমিতে রচিত আহমদ ছফার একটি আত্মজৈবনিক উপন্যাস ।
অন্যান্য অপশনগুলোর পরিচয়:
- সূর্য তুমি সাথী (১৯৬৭): আহমদ ছফার প্রথম প্রকাশিত উপন্যাস ।
- ওঙ্কার (১৯৭৫): ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের পটভূমিতে রচিত উপন্যাস ।
- গাভী বিত্তান্ত (১৯৯৫): বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক রাজনীতির পটভূমিতে রচিত ব্যঙ্গাত্মক উপন্যাস ।
সোর্সঃ অগ্রদূত বাংলা সাহিত্য ও ব্যাকরণ
ব্যাখ্যা (Explanation)
'জোছনা ও জননীর গল্প' (২০০৪) হলো হুমায়ূন আহমেদের ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ব্যাপক প্রেক্ষাপটে রচিত মহাকাব্যিক উপন্যাস । এতে যুদ্ধের অভিজ্ঞতা ও ঐতিহাসিক ঘটনার সুন্দর সমন্বয় ঘটেছে ।
অন্যান্য অপশনগুলোর পরিচয়:
- আগুনের পরশমণি: ঢাকায় গেরিলা যুদ্ধের পটভূমিতে রচিত উপন্যাস ।
- শ্যামল ছায়া: এটিও তাঁর রচিত একটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ।
- সূর্যের দিন: এটি হুমায়ূন আহমেদের রচিত একটি কিশোর উপন্যাস ।

সোর্সঃ অগ্রদূত বাংলা সাহিত্য ও ব্যাকরণ
ব্যাখ্যা (Explanation)
• শওকত ওসমান রচিত উল্লেখযোগ্য মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস:
- জাহান্নাম হইতে বিদায় (১৯৭১),
- দুই সৈনিক (১৯৭৩),
- নেকড়ে অরণ্য (১৯৭৩),
- জলাংগী (১৯৭৪)।

===================
- কথাসাহিত্যিক শওকত ওসমান পশ্চিমবঙ্গের হুগলি জেলার সবল সিংহপুর গ্রামে জন্মগ্রহণ করেন। 
- তাঁর প্রকৃত নাম 'শেখ আজিজুর রহমান'।

 তাঁর রচিত উল্লেখযোগ্য উপন্যাসঃ
- জননী (প্রথম প্রকাশিত),
- সমাগম,
- রাজা উপাখ্যান,
- পতঙ্গ পিঞ্জর,
- চৌরসন্ধি,
- রাজসাক্ষী,
- পুরাতন খঞ্জর,
- বনি আদম ইত্যাদি।

 তাঁর রচিত গল্পগ্রন্থঃ
- ঈশ্বরের প্রতিদ্বন্দী,
- জন্ম যদি তব বঙ্গে ইত্যাদি।

তাঁর রচিত নাটকঃ
- পূর্ণ স্বাধীনতা চূর্ণ স্বাধীনতা,
- কাঁকর মণি,
- তস্কর লস্কর,
- বাগদাদের কবি ইত্যাদি।
Job Solutions
ব্যাখ্যা (Explanation)
বাঙালি লেখক শহীদুল জহির বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পটভূমিকে ধারণ করে রচনা করেন নাতিদীর্ঘ উপনাস 'জীবন ও রাজনৈতিক বাস্তবতা ' । এ উপন্যাসের আলোকে সৈয়দ জামিল আহমেদ একই শিরোনামে একটি মঞ্চ নাটক তৈরি করেন .২৩ মার্চ ,২০১৯ সালে শহীদুল জহিরের মৃত্যুবার্ষিকীতে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন অনুষ্ঠিত হয় ।
- শওকত ওসমানের প্রতীকাশ্রয়ী উপন্যাস 'ক্রীতদাসের হাসি' ।
- শওকত আলী সেন রাজাদের রাজত্বকাল এবং তুর্কি আক্রমণের সমকালীন পটভূমি নিয়ে রচনা করেন 'প্রদোষ প্রাকৃতজন ' ।
- যাত্রা শিল্পীদের নিয়ে রচিত আহমাদ মোস্তফা কামালের সামাজিক উপন্যাস 'কান্নাপর্ব ' ।
ব্যাখ্যা (Explanation)
'জীবন থেকে নেওয়া' ১৯৭০ সালে মুক্তিপ্রাপ্ত একটি বিখ্যাত বাংলা চলচ্চিত্র, যার পরিচালক কিংবদন্তী চলচ্চিত্রকার জহির রায়হান। এই চলচ্চিত্রটি রূপক অর্থে তৎকালীন পূর্ব পাকিস্তানের স্বৈরাচারী শাসনকে তুলে ধরেছিল।

একটি পরিবারের কাহিনীকে কেন্দ্র করে চলচ্চিত্রটি নির্মিত হলেও এর মাধ্যমে মূলত ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান পর্যন্ত বাঙালির স্বাধিকার আদায়ের সংগ্রামকে ফুটিয়ে তোলা হয়েছে। এটি বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে অন্যতম প্রভাবশালী এবং মাইলফলক সৃষ্টিকারী একটি কাজ হিসেবে বিবেচিত হয়।
Job Solutions
ব্যাখ্যা (Explanation)
হুমায়ূন আহমেদ রচিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস 'জোছনা ও জননীর' গল্প
তাঁর রচিত আরও কয়েকটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাসঃ
- আগুনের পরশমণি,
- শ্যামল ছায়া,
- অনীল বাগচীর একদিন,
- ১৯৭১, নির্বাসন,
- সূর্যের দিন। 

- নুরুলদীনের সারাজীবন' কাব্যনাট্য রচয়িতা সৈয়দ শামসুল হক। এ নাটকে কৃষক বিদ্রোহ উপজীব্য হয়ে উঠেছে।
- 'বং থেকে বাংলা' উপন্যাসের রচয়িতা রিজিয়া খান। এই উপন্যাসে আদিকাল থেকে বর্তমান বাংলাদেশের নিত্তিক পরিচয় চমৎকার ভাবে ফুটিয়ে তোলা হয়েছে।
- পানকৌড়ির রক্ত গল্পগ্রন্থের রচয়িতা আল মাহমুদ।
Job Solutions
ব্যাখ্যা (Explanation)
- জহির রায়হান রচিত ভাষা আন্দোলনভিত্তিক প্রথম উপন্যাস ‘আরেক ফাল্গুন' (১৯৬৮)।
- ১৯৪৮ থেকে ১৯৫২ হয়ে ১৯৫৫ সালে বর্তমান শহিদ মিনারের ভিত্তি প্রস্তর স্থাপন পর্যন্ত চলমান আন্দোলন, জনতার সম্মিলন, ছাত্র/ছাত্রীদের প্রত্যক্ষ অংশগ্রহণ, তাদের প্রেম-প্রণয় ইত্যাদি এ উপন্যাসের মূল বিষয়।

- এই উপন্যাসের সংলাপ 'আসছে ফাল্গুনে আমরা কিন্তু দ্বিগুণ হবো' ।

তাঁর রচিত অন্যান্য উপন্যাস:
- ‘শেষ বিকেলের মেয়ে’ (১৯৬০),
- 'তৃষ্ণা' (১৯৬২),
- ‘হাজার বছর ধরে' (১৯৬৪),
- ‘কয়েকটি মৃত্যু (১৯৬৫)।
- ‘আরেক ফাল্গুন' (১৯৬৮), 
- ‘বরফ গলা নদী’ (১৯৬৯)
- ‘আর কত দিন’ (১৯৭০),
- ‘একুশে ফেব্রুয়ারি’ (১৯৯২)। 
Job Solutions
ব্যাখ্যা (Explanation)
মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র   -  পরিচালক
• ওরা ১১  - জন চাষী নজরুল ইসলাম
• একাত্তরের যীশু -নাসিরউদ্দিন ইউসুফ
• আমার বন্ধু রাশেদ- মোরশেদুল ইসলাম
• অনিল বাগচীর একদিন-  মোরশেদুল ইসলাম
• গেরিলা-   নাসিরউদ্দিন ইউসুফ
• আগুনের পরশমণি -  হুমায়ূন আহমেদ
• শ্যামল ছায়া -  হুমায়ূন আহমেদ
• আবার তোরা মানুষ হ - খান আতাউর রহমান
• Stop Genocide, A State is Born (প্রামাণ্য চিত্র)- জহির রায়হান
• ১৯৭১ (প্রামাণ্য চিত্র)-  তানভীর মোকাম্মেল
• রিফিউজি ৭১(প্রামাণ্য চিত্র) -  বিনয় রায়।
ব্যাখ্যা (Explanation)
- শহীদুল জহির বাংলা সাহিত্যে পরাবাস্তবতা ও জাদু বাস্তবতার প্রথম সফল আর্টিস্ট।
- শহীদুল জহির (১৯৫৩ সালের ১১ সেপ্টেম্বর) পুরান ঢাকার নারিন্দার ৩৬ ভূতের গলিতে (ভজ হরি সাহা স্ট্রিট) জন্মগ্রহণ করেন।
- তার প্রকৃত নাম মোহাম্মদ শহীদুল হক।
- তিনি অমর কিছু সাহিত্যকর্ম রেখে গেছেন।
- জয়েসের যেমন ছিল ডাবলিন, শহীদুল জহিরের ঠিক তেমনিই নারিন্দা ভুতের গলি।
- তার অন্যতম উপন্যাসগুলো হলো (জীবন ও রাজনৈতিক বাস্তবতা-১৯৮৮), (সে রাতে পূর্ণিমা ছিল-১৯৯৫), (মুখের দিকে দেখি-২০০৬) ইত্যাদি।
- তাঁর উল্লেখযোগ্য গল্পগুলো হল (ভালোবাসা -১৯৭৪), (পারাপার- ১৯৮৫), (আগারগাঁও কলোনিতে কেন নয়নতারা নেই- ১৯৯১), (ডোলু নদীর বাতাস- ২০০৩) ইত্যাদি।
- তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।
- তিনি ওয়াশিংটন ডিসির আমেরিকান ইউনিভার্সিটি ও বারমিংহাম ইউনিভার্সিটিতেও পড়ালেখা করেন।
- তিনি ১৯৮১ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসে সহকারী সচিব পদে যোগ দেন।
- ২০০৮ এ তার মৃত্যুর আগ পর্যন্ত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে সচিব পদে কাজ করে গেছেন।
- তিনি ২০০৮ সালের ২৩ মার্চ ল্যাবএইড কার্ডিয়াক হসপিটালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান, তাকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়।

নিজের প্রস্তুতি যাচাই করুন — অ্যাপে লাইভ পরীক্ষা দিয়ে মেরিট লিস্টে নিজের অবস্থান দেখুন।

ব্যাখ্যা (Explanation)
- ঔপন্যাসিক শওকত ওসমান ( ১৯১৭ - ১৯৯৮ ) রচিত 'আর্তনাদ' উপন্যাসটি ১৯৮৫ সালে প্রকাশিত হয় ।
- এটি ভাষা আন্দোলনকে কেন্দ্র করে রচিত একটি উপন্যাস ।
Job Solutions বিসিএস
ব্যাখ্যা (Explanation)
সৈয়দ শামসুল হক রচিত মুক্তিযুদ্ধভিত্তিক কাব্য নাটক 'পায়ের আওয়াজ পাওয়া যায়'। তাঁর রচিত আরও কয়েকটি কাব্য নাটক— নুরুলদীনের সারাজীবন, গণনায়ক, এখানে এখন।
Job Solutions
ব্যাখ্যা (Explanation)
- তারেক মাসুদ ও তার স্ত্রী ক্যাথেরিন মাসুদ পরিচালিত মুক্তিযুদ্ধভিত্তিক বিখ্যাত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র হলো ''মুক্তির গান'' (১৯৯৫)।

তারেক মাসুদ পরিচালিত অন্যান্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে:
- সোনার বেড়ি
- অন্তর্যাত্রা
- আদম সুরত
- মাটির ময়না
- রানওয়ে।
ব্যাখ্যা (Explanation)
জাহানারা ইমাম ছিলেন একজন বাংলাদেশী লেখিকা, কথাসাহিত্যিক, শিক্ষাবিদ এবং একাত্তরের ঘাতক দালাল বিরোধী আন্দোলনের নেত্রী। তিনি বাংলাদেশে শহীদ জননী হিসেবে পরিচিত।
- তাঁর বিখ্যাত গ্রন্থ একাত্তরের দিনগুলি।
তাঁর রচিত শিশু সাহিত্যঃ
- গজকচ্ছপ,
- সাতটি তারার ঝিকিমিকি,
- বিদায় দে মা ঘুরে আসি।

অনুবাদ গ্রন্থঃ
- জাগ্রত ধরিত্রী,
- তেপান্তরের ছোট্ট শহর,
- নদীর তীরে ফুলের মেলা।

মুক্তিযুদ্ধভিত্তিক রচনাঃ
- বীরশ্রেষ্ঠ,
- বুকের ভিতরে আগুন,
- একাত্তরের দিনগুলি।

অন্যান্য গ্রন্থ- অন্য জীবন, জীবন মৃত্যু, শেক্সপীয়রের ট্রাজেডি, নি সঙ্গ পাইন, নাটকের অবসান, দুই মেরু, প্রবাসের দিনগুলি, ক্যান্সারের সঙ্গে বসবাস, বাংলা উচ্চারণ অভিধান (যৌথভাবে সম্পাদিত) ইত্যাদি।
ব্যাখ্যা (Explanation)
আখতারুজ্জামান ইলিয়াস রচিত 'দুধেভাতে উৎপাত' গল্প গ্রন্থের অন্তর্ভুক্ত 'মিলির হাতে স্টেনগান' গল্পে মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশের চিত্র অঙকন করা হয়েছে।
''দুধেভাতে উৎপাত'' গ্রন্থটিতে চারটি গল্প রয়েছে।
যথা -
- মিলির হাতে স্টেনগান
- দুধভাতে উৎপাত
- পায়ের নিচে জল
- দখল
ব্যাখ্যা (Explanation)
- অলাতচক্র চলচ্চিত্রটি ২০২১ সালে মুক্তি পায়
- এর পরিচালক হাবিবুর রহমান
- এটি মুক্তিযুদ্ধের ওপর নির্মিত বাংলাদেশের প্রথম থ্রিডি (3D) চলচ্চিত্র
- চলচ্চিত্রটি ১৯ মার্চ ২০২১ তারিখে মুক্তি পায়
ব্যাখ্যা (Explanation)
- 'স্টপ জেনােসাইড' বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর নির্মিত একটি প্রামাণ্য চলচ্চিত্র ।
- শহিদ বুদ্ধিজীবী ও বিশিষ্ট চলচ্চিত্রকার জহির রায়হান বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালে ২০ মিনিট দৈর্ঘ্যের এই তথ্যচিত্রটি তৈরি করেন ।
- সহকারী আলমগীর কবিরকে সাথে নিয়ে মুজিবনগর সরকারের তথ্য ও চলচ্চিত্র বিভাগের আর্থিক সহায়তায় তিনি 'স্টপ জেনােসাইড ’ নির্মাণ করেন ।
ব্যাখ্যা (Explanation)
- মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম চলচ্চিত্র 'ওরা ১১ জন' এর পরিচালক চাষী নজরুল ইসলাম ।
- এছাড়াও তার পরিচালিত মুক্তিযুদ্ধভিত্তিক কয়েকটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হলো: সংগ্রাম (১৯৭৪), হাঙ্গর নদী গ্রেনেড (১৯৯৭), মেঘের পরে মেঘ (২০০৪) এবং ধ্রুবতারা ।
ব্যাখ্যা (Explanation)
- রশীদ করীম বাংলা সাহিত্যের এক বিশিষ্ট কথাশিল্পীর নাম।
- তিনি ১৪ আগস্ট, ১৯২৫ সালে জন্মগ্রহণ করেন।
- রশীদ করীমের 'উত্তম পুরুষ' উপন্যাস দেশভাগপূর্ব বাঙালি মুসলিম সমাজের বিশ্বস্ত দলিল।
- তাঁর রচিত 'আমার যত গ্লানি' আর 'মায়ের কাছে যাচ্ছি' উপন্যাস যেন মহান মুক্তিযুদ্ধের মহাকাব্যিক দলিল।
- ১৯৬১ সালে তিনি আদমজী পুরস্কার লাভ করেন।
- ১৯৭২ সালে তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন।
- ১৯৮৪ সালে বাংলাদেশ সরকার তাকে একুশে পদক প্রদান করে।
- ২০১১ সালের ২৬ নভেম্বর তিনি মৃত্যুবরণ করেন।

উপন্যাস:
- উত্তম পুরুষ (১৯৬১)
- প্রসন্ন পাষাণ (১৯৬৩)
- আমার যত গ্লানি (১৯৭৩)
- প্রেম একটি লাল গোলাপ (১৯৭৮)
- সাধারণ লোকের কাহিনী (১৯৮১)
- একালের রূপকথা (১৯৮১)
- শ্যামা (১৯৮৪)
- বড়ই নিঃসঙ্গ (১৯৮৫)
- মায়ের কাছে যাচ্ছি (১৯৮৯)
- চিনি না (১৯৯০)
- পদতলে রক্ত (১৯৯০), এবং
- লাঞ্চ বক্স (১৯৯৩)

ছোটগল্প: প্রথম প্রেম (১৯৮৪)

প্রবন্ধগ্রন্থ:
- আর এক দৃষ্টিকোণ (১৯৮৯)
- অতীত হয় নূতন পুনরায় (১৯৯২), এবং
- মনের গহনে তোমার মুরতিখানি (১৯৯২)

আত্মজীবনী: জীবন মরণ (১৯৯৯)
ব্যাখ্যা (Explanation)
- রাজিয়া খান আমিন মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে অধ্যাপনা করলেও সাহিত্যের অঙ্গনেও তাঁর সমান পদচারণা ছিল।
- সাহিত্যকর্মে তাঁর যাত্রা শুরু হয়েছিল ১৯৫৮ সালে।
- তাঁর সাড়া জাগানো বই ‘বটতলার উপন্যাস’।
- ১৯৭৪ এর দেশ বিভাগের পরবর্তী প্রেক্ষাপটে ‘বটতলার উপন্যাস’টি রচিত হয়।

তার প্রকাশিত উল্লেখযোগ্য উপন্যাস হলো:
- 'অনুকল্প' (১৯৫৯),
- ‘প্রতিচিত্র’ (১৯৭৬),
- ‘চিত্রকাব্য’ (১৯৮০),
- ‘দ্রৌপদী’ (১৯৯৩) মুক্তিযুদ্ধভিত্তিক,
- ‘পদাতিক’ (১৯৯৮)।

এই টপিকের সব প্রশ্ন ব্যাখ্যাসহ, ভুল-সঠিক-বুকমার্ক আলাদা করে রিভিশন — অ্যাপে।

ব্যাখ্যা (Explanation)
মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস:

- তাহমিনা আনাম -- এ গোল্ডেন এজ 
- আনোয়ার পাশা -- 'রাইফেল রুটি আওরাত'(১৯৭৩)
- শওকত ওসমান লিখেছেন ৪টি উপন্যাস ---জাহান্নাম হইতে বিদায়(১৯৭১),নেকড়ে অরণ্য (১৯৭৩),দুই সৈনিক (১৯৭৩),জলাঙ্গী (১৯৭৬)
- সৈয়দ শামসুল হক লিখেছেন --- নীল দংশন(১৯৮১),নিষিদ্ধ লোবান(১৯৮১).
- সেলিনা হোসেন লিখেছেন -- হাঙর নদীর গ্রেনেড (১৯৮৭).
- রশীদ হায়দারের লিখেছেন --- 'নষ্ট জোছনায় এ কেমন অরণ্য' (১৯৮২)।
-  হুমায়ুন আহমেদ লিখেছেন -- শ্যামল ছায়া(১৯৭৩), সৌরভ (১৯৮৪)
- ইমদাদুল হক মিলন লিখেছেন -- 'ঘেরাও(১৯৮৪)।
- শামসুর রাহমান লিখেছেন -- ' অদ্ভুত আঁধার এক(১৯৮৫).
- আবু জাফর শামসুদ্দিন লিখেছেন -- 'দেয়াল (১৯৮৬)
- হারুন হাবিব লিখেছেন - 'প্রিয়যোদ্ধা প্রিয়তম(১৯৮২)
সঠিক উত্তর: ০ ভুল উত্তর: ০
নোটিশ

 ✅ টপিক ও সাব-টপিকভিত্তিক জব সলিউশন্স 

২০০৫ – ২০২৬ সাল পর্যন্ত সব জব সলিউশন্স প্রশ্ন টপিক ও সাব-টপিক আকারে যোগ করা হয়েছে — সর্বমোট প্রায় ২৫ হাজার ইউনিক প্রশ্ন। ১২তম – ২০তম গ্রেডের পরীক্ষার্থীরা শুধু এইগুলো পড়লেই হবে।

▶ প্রশ্ন ব্যাংক → অনুশীলন → এরপর উপরের ডানে হলুদ বাটনে ক্লিক করে Job Solutions ফিল্টার করে নিন।
↻ প্রতি সপ্তাহে নতুন জব প্রশ্ন টপিক ও সাব-টপিক আকারে যোগ করা হয়।


 ★ বর্তমান চলমান কোর্স (সব পরীক্ষা website থেকে OMR পদ্ধতিতে দিতে পারবেন) 

১) ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (১৫৬ দিন)  নতুন 
২) প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতি (লেকচার শিট ভিত্তিক কোর্স) নতুন 
৩) ‘অগ্রদূত বাংলা’ ৯০ দিনের মাস্টার স্টাডি রুটিন নতুন 
৪) Master English Study (৯৯ দিনের স্পেশাল কোর্স) নতুন 
৫)
১৯তম শিক্ষক নিবন্ধন — লেকচারশীট ভিত্তিক
৬) ১৯তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) — বাংলা 
 নতুন 
৭) ১৯তম শিক্ষক নিবন্ধন (কলেজ পর্যায়) — বাংলা 
 নতুন 
৮) ১৯তম শিক্ষক নিবন্ধন — সমাজবিজ্ঞান
৯) ১৯তম নিবন্ধন (প্রভাষক) — গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান
১০) ৫১তম বিসিএস প্রস্তুতি — ২৩৬ দিনে সম্পূর্ণ সিলেবাস
১১) টপিক ভিত্তিক জব সলিউশন রুটিন (১৬৫ দিনের)
১২) প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (৩য় ব্যাচ)
১৩)  ৫১তম স্পেশাল বিসিএস (স্বাস্থ্য) সমন্বিত প্রস্তুতি রুটিন (মেডিকেল)  নতুন 
১৪) সাম্প্রতিক বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী


 ➤ আপকামিং কোর্স ও রুটরশ

✦ ১০তম-১৩তম গ্রেডের প্রস্তুতি।  
◆ ১৪তম-২০তম গ্রেডের প্রস্তুতি।  
◆ ৫২তম বিসিএস প্রস্তুতি।