সরাসরি মূল কন্টেন্টে যান

কোনটি পৃথিবীর দীর্ঘতম খাল?

A) সুয়েজ খাল
B) পানামা খাল
C) গ্র্যান্ড ক্যানেল (সঠিক উত্তর)
D) আমাজন
সমাধান

সঠিক উত্তর: Option C

⇒ সঠিক উত্তর: গ) গ্র্যান্ড ক্যানেল।
• পৃথিবীর দীর্ঘতম এবং প্রাচীনতম কৃত্রিম খাল হলো চীনের ‘গ্র্যান্ড খাল’ (Grand Canal)।
• এর মোট দৈর্ঘ্য প্রায় ১,৮০০ কিলোমিটার (১,১০০ মাইল), যা উত্তর চীনের রাজধানী বেইজিংয়ের সাথে দক্ষিণ চীনের হাংচৌ (Hangzhou) শহরকে সংযুক্ত করেছে।
• প্রাচীন চীনে মূলত অভ্যন্তরীণ নৌযোগাযোগ এবং পণ্য (বিশেষ করে চাল ও কৃষিপণ্য) পরিবহনের সুবিধার জন্য খ্রিষ্টপূর্ব ৫ম শতাব্দী থেকে এই বিশাল খালটির খননকাজ শুরু হয়। এর ঐতিহাসিক গুরুত্বের কারণে ২০১৪ সালে এটি ইউনেস্কো (UNESCO) ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা লাভ করে।

==========================
 বিভ্রান্তি নিরসন:
পরীক্ষায় খাল সম্পর্কিত প্রশ্নে শিক্ষার্থীরা প্রায়ই কনফিউজড হয়ে 'সুয়েজ খাল' উত্তর করে ফেলে। অপশনে থাকা বাকি খালগুলোর তথ্য পরিষ্কারভাবে মনে রাখুন, তাহলে আর ভুল হবে না:
• ১. গ্র্যান্ড খাল (Grand Canal) 
- এটি সামগ্রিকভাবে পৃথিবীর 'দীর্ঘতম কৃত্রিম খাল' এবং 'প্রাচীনতম খাল'।
- দৈর্ঘ্য: প্রায় ১,৭৭৬ কি.মি.।
- অবস্থান: চীন।
• ২. সুয়েজ খাল (Suez Canal) 
- এটি পৃথিবীর দীর্ঘতম 'লকবিহীন' (Lockless বা পানি নিয়ন্ত্রক গেট ছাড়া সমতল) খাল।
- আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে এটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ খাল, যা ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে যুক্ত করে এশিয়া ও ইউরোপের দূরত্ব কমিয়েছে।
- দৈর্ঘ্য: প্রায় ১৯৩ কি.মি.।
- অবস্থান: মিশর।
• ৩. পানামা খাল (Panama Canal) 
- এটি প্রশান্ত ও আটলান্টিক মহাসাগরকে যুক্ত করা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খাল, তবে এটি লক (Lock) বা জলকপাট যুক্ত।
- দৈর্ঘ্য: প্রায় ৮২ কি.মি.।
- অবস্থান: পানামা।
 
[***টিপস***: প্রশ্নে যদি শুধু 'দীর্ঘতম কৃত্রিম খাল' বলা থাকে, তবে নিঃসংকোচে উত্তর হবে 'গ্র্যান্ড খাল'। আর যদি 'দীর্ঘতম লকবিহীন খাল' উল্লেখ থাকে, তবে উত্তর হবে 'সুয়েজ খাল'।]

[উৎস: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস (Guinness World Records), ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সেন্টার (UNESCO World Heritage Centre) এবং এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা (Encyclopedia Britannica)]

==============
পৃথিবীর দীর্ঘতম:
দীর্ঘতম সমুদ্র সৈকত - কক্সবাজার সমুদ্র সৈকত (বাংলাদেশ)
দীর্ঘতম নদী - নীল নদ (৬৬৯০ কি.মি.)
দীর্ঘতম নদী (এককভাবে) - নীল নদ
পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা - আন্দিজ পর্বতমালা (দ. আমেরিকা)
দীর্ঘতম হ্রদ - কাস্পিয়ান
দীর্ঘতম নদী অববাহিকা - আমাজন অববাহিকা
দীর্ঘতম রেলপথ ট্রান্স - সাইবেরিয়ান রেলপথ
দীর্ঘতম সেতু - ওয়াহি গ্রান্ড সেতু, চীন, ৭৯.৭৩ কি.মি.
দীর্ঘতম খাল - গ্র্যান্ড ক্যানেল (চীন)
দীর্ঘতম কৃত্রিম খাল - সুয়েজ খাল
দীর্ঘতম প্রাচীর - চীনের মহাপ্রাচীর

এমন আরও প্রশ্ন সমাধানসহ — অ্যাপে

বিষয়-টপিক ধরে হাজার হাজার MCQ, বিস্তারিত ব্যাখ্যা আর লাইভ পরীক্ষা — অ্যাপ ফ্রি।

ফ্রি ডাউনলোড করুনGoogle Play ৪.৭ Google Play রেটিং · ১৭৫ রিভিউ · ১০ হাজার+ ডাউনলোড
MyExaminer অ্যাপের Play Store QR কোড
ফোনের ক্যামেরায় স্ক্যান করে ইন্সটল করুন

আজকের লাইভ পরীক্ষা অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে

পরীক্ষা – ৩৮ ১০ জুলাই, ২০২৬ থেকে শুরু।
কোর্স নাম: প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (৩য় ব্যাচ)
টপিকস:
বাংলা: পরিভাষা, সমাস
ইংরেজি: Vocabulary (Synonyms, Antonyms, Meanings, and Spellings)- F - j
গণিত: নৌকা ও স্রোত সংক্রান্ত সমস্যা
সাধারণ জ্ঞান: বিশ্ব ভৌগোলিক পরিচিতি, মহাদেশ ও গুরুত্বপূর্ণ দেশ সম্পর্কিত তথ্য, নদ-নদী, সাগর-মহাসাগর, দ্বীপ, প্রণালী ইত্যাদি।
রুটিন দেখুন
সাপ্তাহিক প্রবাহ- ১১৯
কোর্স নাম: সাম্প্রতিক বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী
টপিকস:
বিগত সপ্তাহের বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়ক সাম্প্রতিক ঘটনাপ্রবাহ ও গত একবছরের গুরুত্বপূর্ণ সাম্প্রতিক।
পরীক্ষা ৪৩ (৬ষ্ঠ ব্যাচ) পরীক্ষা শুরুঃ ১০ সেপ্টেম্বর, ২০২৬।
কোর্স নাম: ১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকস:
English:
Right form of verb
রুটিন দেখুন
পরীক্ষা – ৩৫ পরীক্ষা শুরুঃ ২৫ সেপ্টেম্বর, ২০২৬
কোর্স নাম: প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ - লেকচার শীট ভিত্তিক।
টপিকস:
গণিত:
সম্ভাব্যতা, বিন্যাস ও সমাবেশ
রুটিন দেখুন
রিভিশন টেস্ট – ৫ পরীক্ষা শুরুঃ ২৫ সেপ্টেম্বর, ২০২৬
কোর্স নাম: ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (১৫৬ দিন)
টপিকস:
রিভিশন টেস্ট – ৫:
পূর্বের ৫ টি পরীক্ষার উপর
রুটিন দেখুন
পরীক্ষা- ১৪ পরীক্ষা শুরুঃ ৩ অক্টোবর, ২০২৬
কোর্স নাম: Master English Book Batch
টপিকস:
Group Verbs/Phrasal verbs/Verbal Idioms
রুটিন দেখুন
জেনারেল পার্টের পরীক্ষা – ১৩ পরীক্ষা শুরুঃ ০৫ অক্টোবর, ২০২৬
কোর্স নাম: ৫১তম স্পেশাল বিসিএস (স্বাস্থ্য) রুটিন
টপিকস:
আন্তর্জাতিক বিষয়াবলি-১:
বৈশ্বিক ইতিহাস, আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা, ভূ-রাজনীতি। সিভিল সার্ভিসের গোড়াপত্তন এবং গুরুত্বপূর্ণ বা আলোচিত দেশের সিভিল সার্ভিস (যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, জাপান, নেপাল, ভারত, শ্রীলঙ্কা ও পাকিস্তান)
রুটিন দেখুন
পরীক্ষা - ০৬ পরীক্ষা শুরুঃ ১১ অক্টোবর, ২০২৬
কোর্স নাম: (১৪-২০) তম গ্রেডের সকল নিয়োগ।
টপিকস:
রিভিশন এক্সাম - ০১:
পরীক্ষা ০১ থেকে ০৫ এর সকল টপিক (বাংলা ব্যাকরণ)
রুটিন দেখুন