⇒ সঠিক উত্তর: ২০২৫ • বাংলাদেশে জনসংখ্যার আধিক্য রোধ ও পরিকল্পিত পরিবার গঠনের লক্ষ্যে সর্বপ্রথম ১৯৭৬ সালে 'বাংলাদেশ জাতীয় জনসংখ্যা নীতি: একটি রূপরেখা' প্রণীত হয়। • এরপর সেই রূপরেখার ওপর ভিত্তি করে ২০০৪ সালে প্রথম পূর্ণাঙ্গ জাতীয় জনসংখ্যা নীতি আনুষ্ঠানিকভাবে প্রণয়ন করা হয়। • পরবর্তীতে পরিবর্তনশীল আর্থ-সামাজিক অবস্থা ও স্বাস্থ্যখাতের চাহিদার কথা বিবেচনা করে ২০১২ সালে এটিকে হালনাগাদ করে 'জাতীয় জনসংখ্যা নীতি-২০১২' গ্রহণ করা হয়েছিল। • দীর্ঘ ১৩ বছর পর, ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বা জনমিতিক লভ্যাংশকে কাজে লাগিয়ে দেশের বিশাল জনসংখ্যাকে সুদক্ষ মানবসম্পদে পরিণত করার লক্ষ্যে সর্বশেষ 'বাংলাদেশ জনসংখ্যা নীতি ২০২৫' প্রণীত হয়েছে। • বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে ১১ জুলাই ২০২৫ তারিখে এই সর্বশেষ হালনাগাদকৃত নীতিটির চূড়ান্ত ঘোষণা ও আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। • পূর্বের নীতিগুলোতে মূলত জনসংখ্যা নিয়ন্ত্রণের ওপর বেশি জোর দেওয়া হলেও, সর্বশেষ ২০২৫ সালের নীতিতে জনসংখ্যাকে আধুনিক প্রযুক্তি ও যুগোপযোগী শিক্ষার মাধ্যমে দক্ষ জনশক্তিতে রূপান্তরের ওপর সর্বাধিক গুরুত্বারোপ করা হয়েছে।
সোর্স: সরকারি ওয়েবসাইট ও প্রথম আলো।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা-১১৯
কোর্স নামঃ
৫১ তম বিসিএস প্রস্ততি - ২৩৬ দিনে সম্পূর্ণ সিলিবাস।