রশীদ করীম রচিত প্রথম গল্প কোনটি?

A শ্যামা 

B আয়েশা

C পদতলে রক্ত

D উত্তম পুরুষ 

Solution

Correct Answer: Option B

- রশীদ করীম বাংলা সাহিত্যের এক বিশিষ্ট কথাশিল্পীর নাম।
- তিনি ১৪ আগস্ট, ১৯২৫ সালে জন্মগ্রহণ করেন।
- রশীদ করীমের 'উত্তম পুরুষ' উপন্যাস দেশভাগপূর্ব বাঙালি মুসলিম সমাজের বিশ্বস্ত দলিল।
- তাঁর রচিত 'আমার যত গ্লানি' আর 'মায়ের কাছে যাচ্ছি' উপন্যাস যেন মহান মুক্তিযুদ্ধের মহাকাব্যিক দলিল।
- তাঁর রচিত প্রথম গল্প 'আয়েশা' ১৯৪২ সালে 'সওগাত' পত্রিকায় প্রকাশিত হয়।
- ১৯৬১ সালে তিনি আদমজী পুরস্কার লাভ করেন।
- ১৯৭২ সালে তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন।
- ১৯৮৪ সালে বাংলাদেশ সরকার তাকে একুশে পদক প্রদান করে।
- ২০১১ সালের ২৬ নভেম্বর তিনি মৃত্যুবরণ করেন।

উপন্যাস:
- উত্তম পুরুষ (১৯৬১)
- প্রসন্ন পাষাণ (১৯৬৩)
- আমার যত গ্লানি (১৯৭৩)
- প্রেম একটি লাল গোলাপ (১৯৭৮)
- সাধারণ লোকের কাহিনী (১৯৮১)
- একালের রূপকথা (১৯৮১)
- শ্যামা (১৯৮৪)
- বড়ই নিঃসঙ্গ (১৯৮৫)
- মায়ের কাছে যাচ্ছি (১৯৮৯)
- চিনি না (১৯৯০)
- পদতলে রক্ত (১৯৯০), এবং
- লাঞ্চ বক্স (১৯৯৩)

ছোটগল্প: প্রথম প্রেম (১৯৮৪)

প্রবন্ধগ্রন্থ:
- আর এক দৃষ্টিকোণ (১৯৮৯)
- অতীত হয় নূতন পুনরায় (১৯৯২), এবং
- মনের গহনে তোমার মুরতিখানি (১৯৯২)

আত্মজীবনী: জীবন মরণ (১৯৯৯)
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা – ৭৯
কোর্স নামঃ প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (২য় ব্যাচ)
টপিকসঃ
আন্তর্জাতিক বিষয়াবলী সম্পূর্ণ সিলেবাস (১০০ মার্ক)
৫ ফেব্রুয়ারি থেকে শুরু।
রুটিন দেখুন
পরীক্ষা-৫৪
কোর্স নামঃ ৫১ তম বিসিএস প্রস্ততি - ২৩৬ দিনে সম্পূর্ণ সিলিবাস।
টপিকসঃ
বাংলা সাহিত্য
খুব গুরুত্বপূর্ণঃ কাজী নজরুল ইসলাম।
গুরুত্বপূর্ণঃ মানিক বন্দ্যোপাধ্যায়, এস. ওয়াজেদ আলি, কায়কোবাদ, কাজী ইমদাদুল হক, কাজী আবদুল ওদুদ, জহির রায়হান, জাহানারা ইমাম, দ্বিজেন্দ্রলাল রায়, নির্মলেন্দু গুণ, নুরুল মোমেন, প্যারীচাঁদ মিত্র,।
কম গুরুত্বপূর্ণঃ আবুল হাসান, আসাদ চৌধুরী, আরজ আলী মাতুব্বর, আশরাফ সিদ্দিকী, আহমদ ছফা, ড. আহমদ শরীফ, আহসান হাবীব, আহমদ রফিক, ইব্রাহীম খাঁ, ঈশ্বরচন্দ্র গুপ্ত, উইলিয়াম কেরি, এম. আর. আখতার মুকুল, কাঙাল হরিনাথ, কাজী মোতাহার হোসেন, কামিনী রায়, কালিদাস রায়, কালীপ্রসন্ন ঘোষ, কালীপ্রসন্ন।
১০ ফেব্রুয়ারি, ২০২৬
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions