নিচের কোনটি মৌলিক সংখ্যা?

A ৪৯

B ৫৩

C ৫১

D ৫৫

Solution

Correct Answer: Option B

যে সকল সংখ্যা ১ এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য নয়, তাদেরকে মৌলিক সংখ্যা বলে। প্রদত্ত অপশনগুলো নিচে যাচাই করা হলো:
১ম অপশন, ৪৯ = ১ × ৪৯ = ৭ × ৭; এখানে ১ এবং ৪৯ ছাড়াও ৭ দ্বারা বিভাজ্য। তাই এটি মৌলিক সংখ্যা নয়।
২য় অপশন, ৫৩ = ১ × ৫৩; এখানে ১ এবং ৫৩ ছাড়া সংখ্যাটি অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য নয়। তাই এটি একটি মৌলিক সংখ্যা
৩য় অপশন, ৫১ = ১ × ৫১ = ৩ × ১৭; সংখ্যাটি ১ ও ৫১ ছাড়াও ৩ ও ১৭ দ্বারা বিভাজ্য। তাই এটি মৌলিক সংখ্যা নয়।
৪র্থ অপশন, ৫৫ = ১ × ৫৫ = ৫ × ১১; সংখ্যাটি ১ এবং ৫৫ ছাড়াও ৫ ও ১১ দ্বারা বিভাজ্য। তাই এটি মৌলিক সংখ্যা নয়।
সুতরাং, সঠিক উত্তর হলো ৫৩।

শর্টকাট টেকনিক:
১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো মনে রাখার জন্য একটি মোবাইল নম্বরের মতো কোড মনে রাখা যেতে পারে:
কোড: ৪৪-২২-৩২-২৩-২১

এখানে,
১ থেকে ১০ পর্যন্ত ৪টি (২, ৩, ৫, ৭)
১১ থেকে ২০ পর্যন্ত ৪টি (১১, ১৩, ১৭, ১৯)
২১ থেকে ৩০ পর্যন্ত ২টি (২৩, ২৯)
৩১ থেকে ৪০ পর্যন্ত ২টি (৩১, ৩৭)
৪১ থেকে ৫০ পর্যন্ত ৩টি (৪১, ৪৩, ৪৭)
৫১ থেকে ৬০ পর্যন্ত ২টি (৫৩, ৫৯)
এই কোড অনুযায়ী ৫১ থেকে ৬০ এর মধ্যে যে ২টি মৌলিক সংখ্যা আছে, তার মধ্যে ৫৩ হলো প্রথমটি।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা – ১১২
কোর্স নামঃ ১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকসঃ
সাধারণ জ্ঞান – বাংলাদেশ
বাংলাদেশের জাতিগোষ্ঠী ও উপজাতি সংক্রান্ত বিষয়াদি ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২। বাংলাদেশের খেলাধুলা বাংলাদেশের কৃষ্টি ও সংস্কৃতি বাংলার সংগীত
পরীক্ষা শুরুঃ ৩য় ব্যাচ শুরু ৫ নভেম্বর, ২০২৫।
রুটিন দেখুন
পরীক্ষা – ৩৮
কোর্স নামঃ প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (২য় ব্যাচ)
টপিকসঃ
বাংলা: বানান
ইংরেজি: Literary Terms
গণিত: স্থানাঙ্ক জ্যামিতি, সমস্যা সমাধান
সাধারণ জ্ঞান: শিল্প-বাণিজ্য
৫ ফেব্রুয়ারি থেকে শুরু।
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions