Solution
Correct Answer: Option B
২, ৩, ৪, ৫ এবং ৬ দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটি হলো এদের লসাগু।
প্রথমে সংখ্যাগুলোর লসাগু নির্ণয় করা যাক:
২ | ২, ৩, ৪, ৫, ৬
----------------------
১, ৩, ২, ৫, ৩
আবার, ৩ দিয়ে ভাগ করলে পাই,
৩ | ১, ৩, ২, ৫, ৩
----------------------
১, ১, ২, ৫, ১
$\therefore$ লসাগু = ২ $ \times $ ৩ $ \times $ ২ $ \times $ ৫ = ৬০
এখন, ৯৯৯৯৯ কে ৬০ দ্বারা ভাগ করি,
৬০ ) ৯৯৯৯৯ ( ১৬৬৬
৬০
--------
৩৯৯
৩৬০
--------
৩৯৯
৩৬০
--------
৩৯৯
৩৬০
--------
৩৯
এখানে ভাগশেষ ৩৯ পাওয়া যাচ্ছে। সংখ্যাটি ৬০ দ্বারা বিভাজ্য হতে হলে আরও (৬০ - ৩৯) বা ২১ প্রয়োজন।
$\therefore$ নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যাটি হবে = (৬০ - ৩৯) = ২১।
সুতরাং, ৯৯৯৯৯ এর সাথে ২১ যোগ করলে যোগফল ২, ৩, ৪, ৫ এবং ৬ দ্বারা নিঃশেষ বিভাজ্য হবে।
শর্টকাট টেকনিক:
২, ৩, ৪, ৫ ও ৬ এর লসাগু ৬০।
এখন ৯৯৯৯৯ কে ৬০ দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে ৩৯।
যেহেতু কত যোগ করতে হবে জানতে চেয়েছে, তাই ভাজক থেকে ভাগশেষ বিয়োগ করলেই উত্তর পাওয়া যাবে।
সুতরাং যোগ করতে হবে: (৬০ - ৩৯) = ২১।