Solution
Correct Answer: Option C
মনে করি,
সংখ্যাটি = x
সংখ্যাটির বিপরীত ভগ্নাংশ বা গুণাত্মক বিপরীত = 1⁄x
প্রশ্নমতে,
x + 1⁄x = 2x
বা, 1⁄x = 2x - x [ পক্ষান্তর করে ]
বা, 1⁄x = x
বা, x × x = 1 [ আড়গুণন করে ]
বা, x2 = 1
বা, x = ±√1
বা, x = ± 1
∴ x = 1 অথবা -1
সুতরাং, নির্ণেয় সংখ্যাটি 1 অথবা -1।
শর্টকাট টেকনিক:
অপশনগুলোর মান সমীকরণে বসিয়ে সত্যতা যাচাই করা যায় (Back Calculation):
১ম ক্ষেত্রে: যদি সংখ্যাটি 1 হয়, তবে এর বিপরীত ভগ্নাংশ 1⁄1 = 1
যোগফল = 1 + 1 = 2, যা সংখ্যাটির দ্বিগুণ (2 × 1 = 2)। শর্তটি সত্য।
২য় ক্ষেত্রে: যদি সংখ্যাটি -1 হয়, তবে এর বিপরীত ভগ্নাংশ 1⁄-1 = -1
যোগফল = -1 + (-1) = -2, যা সংখ্যাটির দ্বিগুণ (2 × -1 = -2)। শর্তটি সত্য।
যেহেতু 1 এবং -1 উভয়ের জন্যই শর্ত পূরণ হয়, তাই সঠিক উত্তর 1 or -1।