Solution
Correct Answer: Option D
গণিত পাঠ্যবই অনুসারে পূর্ণসংখ্যা ও ভগ্নাংশ সংখ্যা মিলেই মূলদ সংখ্যা। যে সংখ্যার দশমিক রূপ সসীম বা আবৃত্ত তাকে মূলদ সংখ্যা বলে।
পক্ষান্তরে, যে সংখ্যাকে $\frac{p}{q}$ আকারে প্রকাশ করা যায় না, যেখানে $p$ ও $q$ পূর্ণসংখ্যা এবং $q \ne 0$, তাকে অমূলদ সংখ্যা (Irrational Number) বলে।
পূর্ণবর্গ নয় এরূপ যেকোনো স্বাভাবিক সংখ্যার বর্গমূল একটি অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যাকে দুইটি পূর্ণ সংখ্যার অনুপাত বা ভাগফল হিসেবে প্রকাশ করা যায় না।
উদাহরণ:
$\sqrt{2} = 1.41421356...$
$\sqrt{3} = 1.7320508...$
$\frac{\sqrt{5}}{2} = 1.1180339...$
এখানে $\sqrt{2}, \sqrt{3}, \frac{\sqrt{5}}{2}$ ইত্যাদি অমূলদ সংখ্যা। এদের দশমিক অংশ অসীম ও অনাবৃত্ত।
অন্যদিকে,
মূলদ সংখ্যা (Rational Number): $p$ ও $q$ পূর্ণসংখ্যা এবং $q \ne 0$ হলে, $\frac{p}{q}$ আকারের সংখ্যাকে মূলদ সংখ্যা বলা হয়। যেমন: $\frac{3}{1} = 3, \frac{11}{2} = 5.5$ ইত্যাদি।
স্বাভাবিক সংখ্যা (Natural Number): $1, 2, 3, 4, ...$ ইত্যাদি সংখ্যাগুলোকে স্বাভাবিক সংখ্যা বা ধনাত্মক অখণ্ড সংখ্যা বলে।
শর্টকাট বা মনে রাখার উপায়:
যে সংখ্যার রুটের মান পূর্ণসংখ্যা হয় না (যেমন: $\sqrt{2}, \sqrt{3}, \sqrt{5}$), সেগুলোই অমূলদ সংখ্যা। একে কখনো সাধারণ ভগ্নাংশ ($\frac{p}{q}$) বানানো যায় না।