৩০ থেকে ৮০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার ব্যবধান কত?

A ৩৫

B ৪২

C ৪৮

D ৫৫

Solution

Correct Answer: Option C

আমরা জানি, ১ এর বড় যেসব সংখ্যার ১ এবং ওই সংখ্যাটি ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই, তাদেরকে মৌলিক সংখ্যা বলা হয়।

৩০ থেকে ৮০ এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো হলো:
৩১, ৩৭, ৪১, ৪৩, ৪৭, ৫৩, ৫৯, ৬১, ৬৭, ৭১, ৭৩ এবং ৭৯।
প্রশ্নে চাওয়া হয়েছে ৩০ থেকে ৮০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার ব্যবধান।

এখানে,
৩০ থেকে ৮০ এর মধ্যবর্তী বৃহত্তম মৌলিক সংখ্যা = ৭৯
৩০ থেকে ৮০ এর মধ্যবর্তী ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা = ৩১
অতএব, নির্ণেয় ব্যবধান = (৭৯ - ৩১)
= ৪৮
সুতরাং, ৩০ থেকে ৮০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার ব্যবধান হলো ৪৮।

শর্টকাট টেকনিক:
১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা মনে রাখার একটি সহজ উপায় হলো একটি মোবাইল নম্বরের মতো কোড মনে রাখা: ৪৪ ২২ ৩২২ ৩২১

প্রতিটি অঙ্ক ১০ ঘরের ব্যবধান নির্দেশ করে:
* ১-১০: টি (২, ৩, ৫, ৭)
* ১১-২০: টি (১১, ১৩, ১৭, ১৯)
* ২১-৩০: টি (২৩, ২৯)
* ৩১-৪০: ২টি (৩১, ৩৭) -> এখান থেকে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা পাবো ৩১
* ৪১-৫০: টি
* ৫১-৬০: টি
* ৬১-৭০: টি
* ৭১-৮০: ৩টি (৭১, ৭৩, ৭৯) -> এখান থেকে বৃহত্তম মৌলিক সংখ্যা পাবো ৭৯
অতএব, ব্যবধান = ৭৯ - ৩১ = ৪৮।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা – ১১২
কোর্স নামঃ ১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকসঃ
সাধারণ জ্ঞান – বাংলাদেশ
বাংলাদেশের জাতিগোষ্ঠী ও উপজাতি সংক্রান্ত বিষয়াদি ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২। বাংলাদেশের খেলাধুলা বাংলাদেশের কৃষ্টি ও সংস্কৃতি বাংলার সংগীত
পরীক্ষা শুরুঃ ৩য় ব্যাচ শুরু ৫ নভেম্বর, ২০২৫।
রুটিন দেখুন
পরীক্ষা – ৩৮
কোর্স নামঃ প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (২য় ব্যাচ)
টপিকসঃ
বাংলা: বানান
ইংরেজি: Literary Terms
গণিত: স্থানাঙ্ক জ্যামিতি, সমস্যা সমাধান
সাধারণ জ্ঞান: শিল্প-বাণিজ্য
৫ ফেব্রুয়ারি থেকে শুরু।
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions