Solution
Correct Answer: Option B
১০ থেকে ৩০ এর মধ্যে সংখ্যাগুলো হলো: ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬, ১৭, ১৮, ১৯, ২০, ২১, ২২, ২৩, ২৪, ২৫, ২৬, ২৭, ২৮, ২৯, ৩০।
আমরা জানি,
যেসব সংখ্যার ১ এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই, তাদের মৌলিক সংখ্যা বলে।
এখানে,
১১ = ১ × ১১ (মৌলিক সংখ্যা)
১৩ = ১ × ১৩ (মৌলিক সংখ্যা)
১৭ = ১ × ১৭ (মৌলিক সংখ্যা)
১৯ = ১ × ১৯ (মৌলিক সংখ্যা)
২৩ = ১ × ২৩ (মৌলিক সংখ্যা)
২৯ = ১ × ২৯ (মৌলিক সংখ্যা)
বাকি সংখ্যাগুলো (যেমন: ১০, ১২, ১৪, ১৫, ১৬, ১৮, ২০, ২১, ২২, ২৪, ২৫, ২৬, ২৭, ২৮, ৩০) যৌগিক সংখ্যা কারণ এদের ১ ও ওই সংখ্যা ছাড়াও অন্য গুণনীয়ক আছে।
অতএব, ১০ এবং ৩০ এর মধ্যে মোট মৌলিক সংখ্যা হলো ৬ টি যথা: ১১, ১৩, ১৭, ১৯, ২৩, ২৯।
শর্টকাট টেকনিক:
১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা মনে রাখার জন্য একটি মোবাইল নম্বরের মতো কোড মনে রাখা যেতে পারে। কোডটি হলো: DD BBC BBC BA বা সংখ্যার মাধ্যমে মনে রাখতে চাইলে: 44 223 223 21 ।
এখানে প্রতি ১০ ঘর পর পর কয়টি মৌলিক সংখ্যা আছে তা নির্দেশ করে।
১-১০ -> ৪টি
১১-২০ -> ৪টি
২১-৩০ -> ২টি
৩১-৪০ -> ২টি
... এবং এভাবেই চলবে।
প্রশ্নে ১০ থেকে ৩০ এর মধ্যে মৌলিক সংখ্যা চাওয়া হয়েছে।
সুতরাং, (১১-২০) এর মধ্যে ৪ টি + (২১-৩০) এর মধ্যে ২ টি = ৪ + ২ = ৬ টি।