১০ ও ৩০ এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে?

A ৪ টি

B ৬ টি

C ৯ টি

D ১১ টি

Solution

Correct Answer: Option B

১০ থেকে ৩০ এর মধ্যে সংখ্যাগুলো হলো: ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬, ১৭, ১৮, ১৯, ২০, ২১, ২২, ২৩, ২৪, ২৫, ২৬, ২৭, ২৮, ২৯, ৩০।
আমরা জানি,
যেসব সংখ্যার ১ এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই, তাদের মৌলিক সংখ্যা বলে।

এখানে,
১১ = ১ × ১১ (মৌলিক সংখ্যা)
১৩ = ১ × ১৩ (মৌলিক সংখ্যা)
১৭ = ১ × ১৭ (মৌলিক সংখ্যা)
১৯ = ১ × ১৯ (মৌলিক সংখ্যা)
২৩ = ১ × ২৩ (মৌলিক সংখ্যা)
২৯ = ১ × ২৯ (মৌলিক সংখ্যা)
বাকি সংখ্যাগুলো (যেমন: ১০, ১২, ১৪, ১৫, ১৬, ১৮, ২০, ২১, ২২, ২৪, ২৫, ২৬, ২৭, ২৮, ৩০) যৌগিক সংখ্যা কারণ এদের ১ ও ওই সংখ্যা ছাড়াও অন্য গুণনীয়ক আছে।
অতএব, ১০ এবং ৩০ এর মধ্যে মোট মৌলিক সংখ্যা হলো ৬ টি যথা: ১১, ১৩, ১৭, ১৯, ২৩, ২৯।

শর্টকাট টেকনিক:
১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা মনে রাখার জন্য একটি মোবাইল নম্বরের মতো কোড মনে রাখা যেতে পারে। কোডটি হলো: DD BBC BBC BA বা সংখ্যার মাধ্যমে মনে রাখতে চাইলে: 44 223 223 21
এখানে প্রতি ১০ ঘর পর পর কয়টি মৌলিক সংখ্যা আছে তা নির্দেশ করে।
১-১০ -> ৪টি
১১-২০ -> ৪টি
২১-৩০ -> ২টি
৩১-৪০ -> ২টি
... এবং এভাবেই চলবে।
প্রশ্নে ১০ থেকে ৩০ এর মধ্যে মৌলিক সংখ্যা চাওয়া হয়েছে।
সুতরাং, (১১-২০) এর মধ্যে ৪ টি + (২১-৩০) এর মধ্যে ২ টি = ৪ + ২ = ৬ টি
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা – ১১২
কোর্স নামঃ ১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকসঃ
সাধারণ জ্ঞান – বাংলাদেশ
বাংলাদেশের জাতিগোষ্ঠী ও উপজাতি সংক্রান্ত বিষয়াদি ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২। বাংলাদেশের খেলাধুলা বাংলাদেশের কৃষ্টি ও সংস্কৃতি বাংলার সংগীত
পরীক্ষা শুরুঃ ৩য় ব্যাচ শুরু ৫ নভেম্বর, ২০২৫।
রুটিন দেখুন
পরীক্ষা – ৩৮
কোর্স নামঃ প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (২য় ব্যাচ)
টপিকসঃ
বাংলা: বানান
ইংরেজি: Literary Terms
গণিত: স্থানাঙ্ক জ্যামিতি, সমস্যা সমাধান
সাধারণ জ্ঞান: শিল্প-বাণিজ্য
৫ ফেব্রুয়ারি থেকে শুরু।
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions