x>y এবং z<0 হলে নিচের কোনটি সঠিক ?

A xz>yz

B x/z>y/z

C z/x>z/y

D xz<yz

Solution

Correct Answer: Option D

দেওয়া আছে,
x > y এবং z < 0
এখানে z < 0 অর্থ z একটি ঋণাত্মক সংখ্যা।
আমরা জানি, অসমতার উভয় পাশে কোনো ঋণাত্মক সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করলে অসমতার দিক পরিবর্তন হয়ে যায়। অর্থাৎ '>' চিহ্নটি '<' হয়ে যায় অথবা '<' চিহ্নটি '>' হয়ে যায়।

এখন, x > y অসমতার উভয় পক্ষকে z (যেহেতু z ঋণাত্মক) দ্বারা গুণ করলে পাই,
x × z < y × z   [অসমতার দিক পরিবর্তন হবে]
xz < yz

শর্টকাট টেকনিক:
পরীক্ষার হলে দ্রুত সমাধানের জন্য কাল্পনিক পজিটিভ ও নেগেটিভ মান ধরে নেওয়া সহজ।
ধরি, x = 5 এবং y = 3 (যেহেতু x > y)
এবং z = -2 (যেহেতু z < 0)
এখন অপশনগুলো যাচাই করি:
১) xz > yz ⇒ 5(-2) > 3(-2) ⇒ -10 > -6 (এটি মিথ্যা)
২) x/z > y/z ⇒ 5/-2 > 3/-2 ⇒ -2.5 > -1.5 (এটি মিথ্যা)
৪) xz < yz ⇒ 5(-2) < 3(-2) ⇒ -10 < -6 (এটি সত্য)
সুতরাং, সঠিক উত্তর xz < yz।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা – ১১২
কোর্স নামঃ ১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকসঃ
সাধারণ জ্ঞান – বাংলাদেশ
বাংলাদেশের জাতিগোষ্ঠী ও উপজাতি সংক্রান্ত বিষয়াদি ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২। বাংলাদেশের খেলাধুলা বাংলাদেশের কৃষ্টি ও সংস্কৃতি বাংলার সংগীত
পরীক্ষা শুরুঃ ৩য় ব্যাচ শুরু ৫ নভেম্বর, ২০২৫।
রুটিন দেখুন
পরীক্ষা – ৩৮
কোর্স নামঃ প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (২য় ব্যাচ)
টপিকসঃ
বাংলা: বানান
ইংরেজি: Literary Terms
গণিত: স্থানাঙ্ক জ্যামিতি, সমস্যা সমাধান
সাধারণ জ্ঞান: শিল্প-বাণিজ্য
৫ ফেব্রুয়ারি থেকে শুরু।
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions