একটি পরীক্ষায় পরীক্ষার্থীদের ৮০% গণিতে এবং ৭০% বাংলায় পাস করল। উভয় বিষয়ে পাস করল ৬০%। উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করল?
A ১৫%
B ১১%
C ১২%
D ১০%
Solution
Correct Answer: Option D
দেওয়া আছে, গণিতে পাস করে = ৮০% বাংলায় পাস করে = ৭০% উভয় বিষয়ে পাস করে = ৬০% শুধু গণিতে পাস করে = (৮০ - ৬০)% = ২০% শুধু বাংলায় পাস করে = (৭০ - ৬০)% = ১০% $\therefore$ যেকোনো একটি বিষয়ে বা উভয় বিষয়ে পাস করে = (উভয় বিষয়ে পাস + শুধু গণিতে পাস + শুধু বাংলায় পাস) = (৬০ + ২০ + ১০)% = ৯০% যেহেতু মোট পরীক্ষার্থীর সংখ্যা ১০০%, তাই উভয় বিষয়ে ফেল করা শিক্ষার্থীর সংখ্যা হবে মোট পরীক্ষার্থী থেকে পাস করা শিক্ষার্থীর বিয়োগফল। $\therefore$ উভয় বিষয়ে ফেল করল = (১০০ - ৯০)% = ১০%
বিকল্প পদ্ধতি (শর্টকাট টেকনিক): আমরা জানি, মোট পাস = (১ম বিষয়ে পাস + ২য় বিষয়ে পাস - উভয় বিষয়ে পাস) = (৮০ + ৭০ - ৬০)% = (১৫০ - ৬০)% = ৯০% $\therefore$ উভয় বিষয়ে ফেল = (১০০ - মোট পাস)% = (১০০ - ৯০)% = ১০%
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা – ১১৩
কোর্স নামঃ
১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
কোর্স নামঃ
সাধারণ জ্ঞান ৭০ মার্ক বেসিক ভিউ বই থেকে
টপিকসঃ
বাংলাদেশ বিষয়াবলি বাংলাদেশের শিল্প ও বাণিজ্য: basic Terms of Trade, বাংলাদেশের অর্থনীতির সাথে জড়িত আন্তর্জাতিক সম্প্রদায়, বাণিজ্য মন্ত্রণালয়, আমদানি-রপ্তানি, BEZA, বিনিয়োগ তথ্য (পেইজ: ৭৯০-৮০২)