মনে করি, আছমার আয় = ১০০ টাকা
যেহেতু ইসলামের আয় আছমার আয় অপেক্ষা ২৫% বেশি,
অতএব, ইসলামের আয় = (১০০ + ২৫) টাকা = ১২৫ টাকা
এখন, ইসলামের আয় ১২৫ টাকা হলে আছমার আয় কম = (১২৫ - ১০০) টাকা = ২৫ টাকা
অতএব, ইসলামের আয় ১ টাকা হলে আছমার আয় কম =
২৫⁄
১২৫ টাকা
অতএব, ইসলামের আয় ১০০ টাকা হলে আছমার আয় কম =
২৫ × ১০০
১২৫
টাকা
এখন, ২৫ দিয়ে ১২৫ কে কাটাকাটি করলে পাওয়া যায় ৫।
অর্থাৎ,
১০০
৫
টাকা = ২০ টাকা (কারণ ৫ দিয়ে ১০০ কে ভাগ করলে ২০ হয়)
সুতরাং, আছমার আয় ইসলামের আয় অপেক্ষা
২০% কম।
শর্টকাট টেকনিক:এই ধরণের অংকের ক্ষেত্রে কম বের করার সূত্রটি হলো:
শতকরা কম =
১০০ × R
১০০ + R
%
এখানে, R = ২৫ (যত শতাংশ বেশি বলা আছে)
মান বসিয়ে পাই,
=
১০০ × ২৫
১০০ + ২৫
%
=
১০০ × ২৫
১২৫
%
=
১০০
৫
% [২৫ দিয়ে ১২৫ কে ভাগ করে]
= ২০%