শতকরা ৫ টাকা হার সুদে ২০ বছরে সুদে আসলে ৫০,০০০ টাকা হলে মূলধন কত?

A ২০০০০

B ২৫০০০

C ৩০০০০

D ৩৫০০০

Solution

Correct Answer: Option B

দেওয়া আছে,
সুদের হার (R) = ৫%
সময় (N) = ২০ বছর
সুদে-আসলে (A) = ৫০,০০০ টাকা
আসল (P) = ?

আমরা জানি,
সুদ-আসল (A) = আসল (P) + সুদ (I)
বা, A = P + (PNR / 100)
বা, A = P (1 + NR/100)
বা, ৫০,০০০ = P (১ + (২০ × ৫) / ১০০)
বা, ৫০,০০০ = P (১ + ১০০/১০০)
বা, ৫০,০০০ = P (১ + ১)
বা, ৫০,০০০ = ২P
বা, P = ৫০,০০০ / ২
বা, P = ২৫,০০০ টাকা
সুতরাং, মূলধন ২৫,০০০ টাকা

শর্টকাট টেকনিক:
২০ বছরে মোট সুদ হয় = ২০ × ৫% = ১০০%
অর্থাৎ সুদ আসলের সমান।
সুদ-আসল = আসল (১০০%) + সুদ (১০০%) = ২০০%
২০০% = ৫০,০০০ টাকা হলে
১০০% (আসল) = ৫০,০০০ / ২ = ২৫,০০০ টাকা।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা – ১১২
কোর্স নামঃ ১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকসঃ
সাধারণ জ্ঞান – বাংলাদেশ
বাংলাদেশের জাতিগোষ্ঠী ও উপজাতি সংক্রান্ত বিষয়াদি ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২। বাংলাদেশের খেলাধুলা বাংলাদেশের কৃষ্টি ও সংস্কৃতি বাংলার সংগীত
পরীক্ষা শুরুঃ ৩য় ব্যাচ শুরু ৫ নভেম্বর, ২০২৫।
রুটিন দেখুন
পরীক্ষা – ৩৮
কোর্স নামঃ প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (২য় ব্যাচ)
টপিকসঃ
বাংলা: বানান
ইংরেজি: Literary Terms
গণিত: স্থানাঙ্ক জ্যামিতি, সমস্যা সমাধান
সাধারণ জ্ঞান: শিল্প-বাণিজ্য
৫ ফেব্রুয়ারি থেকে শুরু।
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions