Solution
Correct Answer: Option C
রহিম কাজটি ৫ দিনে করে,
সুতরাং, রহিম ১ দিনে করে কাজটির ১/৫ অংশ।
রাজু কাজটি ১০ দিনে করে,
সুতরাং, রাজু ১ দিনে করে কাজটির ১/১০ অংশ।
কামাল কাজটি ২৫ দিনে করে,
সুতরাং, কামাল ১ দিনে করে কাজটির ১/২৫ অংশ।
তারা একত্রে ১ দিনে করে = (১/৫ + ১/১০ + ১/২৫) অংশ
= (১০ + ৫ + ২) / ৫০ অংশ [এখানে ৫, ১০ ও ২৫ এর ল.সা.গু = ৫০]
= ১৭/৫০ অংশ
এখন,
তারা একত্রে ১৭/৫০ অংশ কাজ করে ১ দিনে
অতএব, তারা একত্রে ১ বা সম্পূর্ণ অংশ কাজ করে = (১ ÷ ১৭/৫০) দিনে
= (১ × ৫০/১৭) দিনে
= ৫০/১৭ দিনে বা ২১৬⁄১৭ দিনে।
বিকল্প পদ্ধতি (Short Cut Method):
যদি তিনজন ব্যক্তি যথাক্রমে A, B এবং C দিনে আলাদাভাবে একটি কাজ করতে পারে, তবে তারা একত্রে কাজটি সম্পন্ন করতে সময় নেবে:
সময় = (abc) / (ab + bc + ca)
এখানে,
a = ৫
b = ১০
c = ২৫
মান বসিয়ে পাই,
সময় = (৫ × ১০ × ২৫) / {(৫ × ১০) + (১০ × ২৫) + (২৫ × ৫)}
= ১২৫০ / (৫০ + ২৫০ + ১২৫)
= ১২৫০ / ৪২৫
= ৫০/১৭ দিন বা ২১৬⁄১৭ দিন।