১৫ জন লোক একটি জমির ফসল ৩৫ দিনে কাটতে পারে। ২১ জন লোক ওই জমির ফসল কতদিনে কাটতে পারবে?

 

A ৪৯ দিনে

B ৯ দিনে

C ২৫ দিনে

D ২৯১/৬ দিনে

Solution

Correct Answer: Option C

ঐকিক নিয়ম অনুসারে,
১৫ জন লোক একটি জমির ফসল কাটতে পারে ৩৫ দিনে
১ জন লোক ওই জমির ফসল কাটতে পারবে (৩৫ × ১৫) দিনে [১ জন লোকের বেশি সময় লাগবে, তাই গুণ]
২১ জন লোক ওই জমির ফসল কাটতে পারবে (৩৫ × ১৫) / ২১ দিনে [২১ জন লোকের কম সময় লাগবে, তাই ভাগ]

এখন,
কাটাকাটি করে পাই:
(৩৫ × ১৫) / ২১
= (৫ × ১৫) / ৩ [৭ দিয়ে ৩৫ কে কাটলে ৫ এবং ২১ কে কাটলে ৩ হয়]
= ৫ × ৫ [৩ দিয়ে ১৫ কে কাটলে ৫ হয়]
= ২৫ দিনে

শর্টকাট টেকনিক:
এ ধরণের অঙ্কের ক্ষেত্রে আমরা একটি সহজ সূত্র ব্যবহার করতে পারি:
M1 × D1 = M2 × D2

এখানে,
M1 = ১ম লোকসংখ্যা = ১৫ জন
D1 = ১ম দিনসংখ্যা = ৩৫ দিন
M2 = ২য় লোকসংখ্যা = ২১ জন
D2 = ২য় দিনসংখ্যা = ? (বের করতে হবে)

মান বসিয়ে পাই,
১৫ × ৩৫ = ২১ × D2
বা, D2 = (১৫ × ৩৫) / ২১
বা, D2 = ৫২৫ / ২১
বা, D2 = ২৫

সুতরাং, নির্ণেয় সময় = ২৫ দিন
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা – ১১২
কোর্স নামঃ ১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকসঃ
সাধারণ জ্ঞান – বাংলাদেশ
বাংলাদেশের জাতিগোষ্ঠী ও উপজাতি সংক্রান্ত বিষয়াদি ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২। বাংলাদেশের খেলাধুলা বাংলাদেশের কৃষ্টি ও সংস্কৃতি বাংলার সংগীত
পরীক্ষা শুরুঃ ৩য় ব্যাচ শুরু ৫ নভেম্বর, ২০২৫।
রুটিন দেখুন
পরীক্ষা – ৩৮
কোর্স নামঃ প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (২য় ব্যাচ)
টপিকসঃ
বাংলা: বানান
ইংরেজি: Literary Terms
গণিত: স্থানাঙ্ক জ্যামিতি, সমস্যা সমাধান
সাধারণ জ্ঞান: শিল্প-বাণিজ্য
৫ ফেব্রুয়ারি থেকে শুরু।
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions