এক দোকানদার ১১০ টাকা কেজি দামের কিছু চায়ের সঙ্গে ১০০ টাকা কেজি দামের দ্বিগুণ পরিমাণ চা মিশ্রিত করে তা ১২০ টাকা কেজি দামে বিক্রি করে মোট ২,০০০ টাকা লাভ করল। দোকানদার দ্বিতীয় প্রকারের কত কেজি চা ক্রয় করেছিল?
সমাধান
সঠিক উত্তর: Option B
ধরি, ১১০ টাকা দামের চা x কেজি এবং মূল্য ১১০x টাকা
১০০ টাকা দামের চা ২x কেজি এবং মূল্য ২০০x টাকা
১২০ টাকা চা (x+২x)=৩x এবং মূল্য ৩৬০x
প্রশ্নমতে,
৩৬০x-(১১০x+২০০x) =২০০০
বা,৩৬০x-৩১০x=২০০০
বা,৫০x=২০০০
বা,x=৪০
দ্বিতীয় প্রকারের চা ক্রয় করেছিল ২x=২×৪০=৮০ কেজি