একটি সাবানের আকার ৫ সে:মি:× ৪সে:মি:× ১.৫ সে:মি: হলে ৫৫ সে:মি: দৈর্ঘ্য, ৪৮ সে:মি:প্রস্থ এবং ৩০ সে:মি: উচ্চতাবিশিষ্ট একটি বাক্সের মধ্যে কতটি সাবান রাখা যাবে?

A ২৬৪০ টি

B ১৩২০ টি

C ৩৬০০ টি

D ৫২৪০ টি

Solution

Correct Answer: Option A

দেওয়া আছে,
সাবানের দৈর্ঘ্য = ৫ সে.মি.
সাবানের প্রস্থ = ৪ সে.মি.
এবং সাবানের উচ্চতা = ১.৫ সে.মি.

আমরা জানি,
সাবানের আয়তন = দৈর্ঘ্য × প্রস্থ × উচ্চতা
= ৫ × ৪ × ১.৫ ঘন সে.মি.
= ৩০ ঘন সে.মি.

আবার,
বাক্সের দৈর্ঘ্য = ৫৫ সে.মি.
বাক্সের প্রস্থ = ৪৮ সে.মি.
এবং বাক্সের উচ্চতা = ৩০ সে.মি.

সুতরাং,
বাক্সের আয়তন = দৈর্ঘ্য × প্রস্থ × উচ্চতা
= ৫৫ × ৪৮ × ৩০ ঘন সে.মি.
= ৭৯২০০ ঘন সে.মি.

এখন,
বাক্সে সাবান রাখা যাবে = (বাক্সের আয়তন ÷ একটি সাবানের আয়তন)
= ৭৯২০০ / ৩০ টি
= ২৬৪০ টি


বিকল্প পদ্ধতি (শর্টকাট):
পরীক্ষার হলে দ্রুত সমাধানের জন্য নিচের পদ্ধতিটি অনুসরণ করতে পারেন:
সাবানের সংখ্যা = বাক্সের আয়তন / একটি সাবানের আয়তন
= (৫৫ × ৪৮ × ৩০) / (৫ × ৪ × ১.৫)
= (৫৫ × ৪৮ × ৩০) / ৩০ [নিচে ৫ × ৪ × ১.৫ = ৩০]
= ৫৫ × ৪৮ [উপরের ৩০ এবং নিচের ৩০ কাটাকাটি করে]
= ২৬৪০ টি
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা - ১৩
কোর্স নামঃ ১৯তম নিবন্ধন (প্রভাষক): গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান
টপিকসঃ
আধুনিক প্রযুক্তি ও সাম্প্রতিক উন্নয়ন:
গ্রন্থাগার বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তির সাম্প্রতিক উন্নয়ন, ই-লাইব্রেরি ও ডিজিটাল তথ্য ব্যবস্থাপনা।
পরীক্ষা শুরুঃ ২৫ জুলাই, ২০২৬
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions