যে কাজটি ৭০ জন লোক ৩০ দিনে করতে পারে সে কাজটি ১২ দিনে সম্পন্ন করতে হলে প্রতিদিন কত জন স্রমিক লাগবে?

A ২০৯

B ১৭৫

C ২২৫

D ৩১৫

Solution

Correct Answer: Option B

১ম নিয়ম: (ঐকিক নিয়ম)
৩০ দিনে কাজটি করতে পারে = ৭০ জন শ্রমিক
১ দিনে কাজটি করতে পারে = (৭০ × ৩০) জন শ্রমিক [কম সময়ে কাজটি করতে হলে শ্রমিকের সংখ্যা বাড়ে]
১২ দিনে কাজটি করতে পারে = (৭০ × ৩০) / ১২ জন শ্রমিক
= (৭০ × ৫) / ২
= ৩৫ × ৫
= ১৭৫ জন শ্রমিক

২য় নিয়ম: (শর্টকাট টেকনিক)
আমরা জানি,
M₁ × D₁ = M₂ × D₂

এখানে,
M₁ = ৭০ জন
D₁ = ৩০ দিন
D₂ = ১২ দিন
M₂ = ?

অতএব,
৭০ × ৩০ = M₂ × ১২
বা, ২১০০ = ১২M₂
বা, ১২M₂ = ২১০০
বা, M₂ = ২১০০ / ১২
বা, M₂ = ১৭৫

সুতরাং, কাজটি ১২ দিনে সম্পন্ন করতে ১৭৫ জন শ্রমিকের প্রয়োজন হবে।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা – ১১২
কোর্স নামঃ ১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকসঃ
সাধারণ জ্ঞান – বাংলাদেশ
বাংলাদেশের জাতিগোষ্ঠী ও উপজাতি সংক্রান্ত বিষয়াদি ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২। বাংলাদেশের খেলাধুলা বাংলাদেশের কৃষ্টি ও সংস্কৃতি বাংলার সংগীত
পরীক্ষা শুরুঃ ৩য় ব্যাচ শুরু ৫ নভেম্বর, ২০২৫।
রুটিন দেখুন
পরীক্ষা – ৩৮
কোর্স নামঃ প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (২য় ব্যাচ)
টপিকসঃ
বাংলা: বানান
ইংরেজি: Literary Terms
গণিত: স্থানাঙ্ক জ্যামিতি, সমস্যা সমাধান
সাধারণ জ্ঞান: শিল্প-বাণিজ্য
৫ ফেব্রুয়ারি থেকে শুরু।
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions