১ থেকে ১০০ পর্যন্ত ৩ দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি?

A ৩২

B ৩১

C ৩৪

D ৩৩

Solution

Correct Answer: Option D

১ থেকে ১০০ এর মধ্যে ৩ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোর সেট বা ধারাটি হলো:
৩, ৬, ৯, ..........., ৯৯।
এটি একটি সমান্তর ধারা।
এখানে,
প্রথম পদ, a = ৩
সাধারণ অন্তর, d = ৬ - ৩ = ৩
শেষ পদ = ৯৯
ধরি, পদসংখ্যা = n

আমরা জানি,
n-তম পদ = a + (n - 1)d
প্রশ্নমতে,
a + (n - 1)d = ৯৯
বা, ৩ + (n - 1)৩ = ৯৯
বা, ৩ + ৩n - ৩ = ৯৯
বা, ৩n = ৯৯
বা, n = ৯৯/৩
বা, n = ৩৩

সুতরাং, ১ থেকে ১০০ পর্যন্ত ৩ দ্বারা বিভাজ্য সংখ্যা ৩৩টি।

বিকল্প (Short Cut): ১০০ কে ৩ দ্বারা ভাগ করলে ভাগফল যা হবে, তাই উত্তর (ভাগশেষ বর্জনীয়)।
১০০ ÷ ৩ = ৩৩.৩৩। অর্থাৎ পূর্ণসংখ্যা ৩৩টি।

অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা - ১৩
কোর্স নামঃ ১৯তম নিবন্ধন (প্রভাষক): গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান
টপিকসঃ
আধুনিক প্রযুক্তি ও সাম্প্রতিক উন্নয়ন:
গ্রন্থাগার বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তির সাম্প্রতিক উন্নয়ন, ই-লাইব্রেরি ও ডিজিটাল তথ্য ব্যবস্থাপনা।
পরীক্ষা শুরুঃ ২৫ জুলাই, ২০২৬
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions