একটি নতুন বাইসাইকেলের দাম ২৫০০ টাকা। প্রতি বছর শেষে সাইকেলটির মূল্য পুরাতন মূল্যের ৪/৫ এ দাঁড়ায়। ৩য় বছরে শেষে সাইকেলটির মূল্য কত হবে?

A ১০০০ টাকা

B ১২৮০ টাকা

C ১২০০ টাকা

D ১৩৪০ টাকা

Solution

Correct Answer: Option B

দেওয়া আছে,
নতুন বাইসাইকেলের দাম = ২৫০০ টাকা
প্রতি বছর শেষে সাইকেলটির মূল্য হয় পুরাতন মূল্যের ৪/৫ অংশ।

১ম বছর শেষে সাইকেলটির মূল্য হবে
= ২৫০০ এর ৫ ভাগের ৪ ভাগ
= ২৫০০ × ৪/৫ টাকা
= ৫০০ × ৪ টাকা
= ২০০০ টাকা

২য় বছর শেষে সাইকেলটির মূল্য হবে
= ২০০০ এর ৫ ভাগের ৪ ভাগ
= ২০০০ × ৪/৫ টাকা
= ৪০০ × ৪ টাকা
= ১৬০০ টাকা

৩য় বছর শেষে সাইকেলটির মূল্য হবে
= ১৬০০ এর ৫ ভাগের ৪ ভাগ
= ১৬০০ × ৪/৫ টাকা
= ৩২০ × ৪ টাকা
= ১২৮০ টাকা
সুতরাং, ৩য় বছর শেষে সাইকেলটির মূল্য ১২৮০ টাকা হবে।

বিকল্প পদ্ধতি (শর্টকাট):
যদি প্রারম্ভিক মূল্য P টাকা হয় এবং প্রতি বছর মূল্য কমে আগের বছরের x/y গুণ হয়, তবে n বছর পর মূল্য হবে:
মূল্য = P × (x/y)n
এখানে, P = ২৫০০, x/y = ৪/৫ এবং n = ৩
∴ ৩য় বছর শেষে মূল্য
= ২৫০০ × (৪/৫)
= ২৫০০ × ৬৪/১২৫
= ২০ × ৬৪
= ১২৮০ টাকা
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা – ১১২
কোর্স নামঃ ১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকসঃ
সাধারণ জ্ঞান – বাংলাদেশ
বাংলাদেশের জাতিগোষ্ঠী ও উপজাতি সংক্রান্ত বিষয়াদি ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২। বাংলাদেশের খেলাধুলা বাংলাদেশের কৃষ্টি ও সংস্কৃতি বাংলার সংগীত
পরীক্ষা শুরুঃ ৩য় ব্যাচ শুরু ৫ নভেম্বর, ২০২৫।
রুটিন দেখুন
পরীক্ষা – ৩৮
কোর্স নামঃ প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (২য় ব্যাচ)
টপিকসঃ
বাংলা: বানান
ইংরেজি: Literary Terms
গণিত: স্থানাঙ্ক জ্যামিতি, সমস্যা সমাধান
সাধারণ জ্ঞান: শিল্প-বাণিজ্য
৫ ফেব্রুয়ারি থেকে শুরু।
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions