এক ব্যক্তির সম্পত্তির ২/৩ অংশ পুত্রকে এবং ১/৩ অংশ কন্যাকে দিলেন।কন্যা পুত্র অপেক্ষা ১৫০০ টাকা কম পেল। সম্পূর্ণ সম্পত্তির মুল্য কত?

A ৩০০০ টাকা

B ৪৫০০ টাকা

C ৬০০০ টাকা

D ৭৫০০ টাকা

Solution

Correct Answer: Option B

মনে করি,
সম্পূর্ণ সম্পত্তির মূল্য = ক টাকা
পুত্র পেল = সম্পত্তির ২/৩ অংশ = ২ক/৩ টাকা
কন্যা পেল = সম্পত্তির ১/৩ অংশ = ক/৩ টাকা

প্রশ্নমতে,
পুত্রের অংশ - কন্যার অংশ = ১৫০০
বা, (২ক/৩) - (ক/৩) = ১৫০০
বা, (২ক - ক) / ৩ = ১৫০০ [ল.সা.গু করে]
বা, ক / ৩ = ১৫০০
বা, ক = ১৫০০ × ৩ [আড়গুণন করে]
বা, ক = ৪৫০০
সুতরাং, সম্পূর্ণ সম্পত্তির মূল্য = ৪৫০০ টাকা

শর্টকাট টেকনিক:
পুত্রের অংশ = ২/৩
কন্যার অংশ = ১/৩
পার্থক্য = (২/৩ - ১/৩) = ১/৩ অংশ
এই ১/৩ অংশের মূল্যই হলো ১৫০০ টাকা।
সুতরাং, ১ বা সম্পূর্ণ অংশের মূল্য = ১৫০০ × ৩ = ৪৫০০ টাকা
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা – ১১২
কোর্স নামঃ ১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকসঃ
সাধারণ জ্ঞান – বাংলাদেশ
বাংলাদেশের জাতিগোষ্ঠী ও উপজাতি সংক্রান্ত বিষয়াদি ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২। বাংলাদেশের খেলাধুলা বাংলাদেশের কৃষ্টি ও সংস্কৃতি বাংলার সংগীত
পরীক্ষা শুরুঃ ৩য় ব্যাচ শুরু ৫ নভেম্বর, ২০২৫।
রুটিন দেখুন
পরীক্ষা – ৩৮
কোর্স নামঃ প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (২য় ব্যাচ)
টপিকসঃ
বাংলা: বানান
ইংরেজি: Literary Terms
গণিত: স্থানাঙ্ক জ্যামিতি, সমস্যা সমাধান
সাধারণ জ্ঞান: শিল্প-বাণিজ্য
৫ ফেব্রুয়ারি থেকে শুরু।
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions