১,০০০ টাকা ক ও খ ১ ∶ ৪ অনুপাতে ভাগ করে নেয়। খ-এর অংশ সে এবং তার মা ও মেয়ের মধ্যে ২ ∶ ১ ∶ ১ অনুপাতে ভাগ করে। মেয়ে কত টাকা

A ১০০ টাকা

B ৪০০ টাকা

C ২০০ টাকা

D ৮০০ টাকা

Solution

Correct Answer: Option C

দেওয়া আছে, মোট টাকা = ১০০০ টাকা
ক ও খ-এর অর্থের অনুপাত = ১ : ৪
অনুপাতদ্বয়ের যোগফল = ১ + ৪ = ৫

খ পায় = ১০০০ টাকার $\frac{৪}{৫}$ অংশ
= (১০০০ × $\frac{৪}{৫}$) টাকা
= (২০০ × ৪) টাকা
= ৮০০ টাকা

আবার, খ তার ৮০০ টাকা নিজের, মা ও মেয়ের মধ্যে ভাগ করে দেয়।
খ, তার মা ও মেয়ের প্রাপ্ত টাকার অনুপাত = ২ : ১ : ১
অনুপাতত্রয়ের যোগফল = ২ + ১ + ১ = ৪

সুতরাং মেয়ে পায় = খ-এর টাকার $\frac{১}{৪}$ অংশ
= ৮০০ এর $\frac{১}{৪}$ টাকা
= ২০০ টাকা
উত্তর: ২০০ টাকা


শর্টকাট মেথড:
ধাপ-১: মোট টাকা ১০০০ কে ৫ ভাগ (১+৪) করলে ১ ভাগের মান ২০০ টাকা। খ পায় ৪ ভাগ, অর্থাৎ ৮০০ টাকা।
ধাপ-২: খ-এর ৮০০ টাকাকে আবার ৪ ভাগ (২+১+১) করতে হবে। মেয়ে পায় ১ ভাগ।
সুতরাং, মেয়ের অংশ = $\frac{৮০০}{৪}$ = ২০০ টাকা।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা – ৭৯
কোর্স নামঃ প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (২য় ব্যাচ)
টপিকসঃ
আন্তর্জাতিক বিষয়াবলী সম্পূর্ণ সিলেবাস (১০০ মার্ক)
৫ ফেব্রুয়ারি থেকে শুরু।
রুটিন দেখুন
পরীক্ষা-৫৪
কোর্স নামঃ ৫১ তম বিসিএস প্রস্ততি - ২৩৬ দিনে সম্পূর্ণ সিলিবাস।
টপিকসঃ
বাংলা সাহিত্য
খুব গুরুত্বপূর্ণঃ কাজী নজরুল ইসলাম।
গুরুত্বপূর্ণঃ মানিক বন্দ্যোপাধ্যায়, এস. ওয়াজেদ আলি, কায়কোবাদ, কাজী ইমদাদুল হক, কাজী আবদুল ওদুদ, জহির রায়হান, জাহানারা ইমাম, দ্বিজেন্দ্রলাল রায়, নির্মলেন্দু গুণ, নুরুল মোমেন, প্যারীচাঁদ মিত্র,।
কম গুরুত্বপূর্ণঃ আবুল হাসান, আসাদ চৌধুরী, আরজ আলী মাতুব্বর, আশরাফ সিদ্দিকী, আহমদ ছফা, ড. আহমদ শরীফ, আহসান হাবীব, আহমদ রফিক, ইব্রাহীম খাঁ, ঈশ্বরচন্দ্র গুপ্ত, উইলিয়াম কেরি, এম. আর. আখতার মুকুল, কাঙাল হরিনাথ, কাজী মোতাহার হোসেন, কামিনী রায়, কালিদাস রায়, কালীপ্রসন্ন ঘোষ, কালীপ্রসন্ন।
১০ ফেব্রুয়ারি, ২০২৬
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions