কোনো শ্রেণির ২৪ জন ছাত্রের গড় বয়স ১৪ বছর। যদি একজন শ্রেণি শিক্ষকের বয়স তাদের বয়সের সাথে যোগ করা হয় তবে বয়সের গড় এক বৎসর বৃদ্ধি পায় শিক্ষকের বয়স কত?

A ৪০ বৎসর

B ৩৯ বৎসর

C ৪৫ বৎসর

D ৩৫ বৎসর

Solution

Correct Answer: Option B

দেওয়া আছে,
২৪ জন ছাত্রের গড় বয়স = ১৪ বছর
সুতরাং, ২৪ জন ছাত্রের মোট বয়স = (২৪ × ১৪) বছর = ৩৩৬ বছর
শিক্ষকসহ মোট লোকসংখ্যা = (২৪ + ১) জন = ২৫ জন
শিক্ষক তাদের সাথে যোগ দেওয়ায় গড় বয়স ১ বছর বৃদ্ধি পায়।
সুতরাং, নতুন গড় বয়স = (১৪ + ১) বছর = ১৫ বছর

এখন,
শিক্ষকসহ ২৫ জনের মোট বয়স = (২৫ × ১৫) বছর = ৩৭৫ বছর

অতএব,
শিক্ষকের বয়স = (শিক্ষকসহ মোট বয়স) - (ছাত্রদের মোট বয়স)
= (৩৭৫ - ৩৩৬) বছর
= ৩৯ বছর

বিকল্প পদ্ধতি (শর্টকাট):
শিক্ষক আসার ফলে ২৪ জন ছাত্র ও ১ জন শিক্ষক—সবার গড় বয়স ১ বছর করে বেড়েছে।
শিক্ষকের বয়স = পূর্বের গড় + (মোট সদস্য সংখ্যা × গড় বৃদ্ধি)
= ১৪ + (২৫ × ১)
= ১৪ + ২৫
= ৩৯ বছর
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা – ১১২
কোর্স নামঃ ১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকসঃ
সাধারণ জ্ঞান – বাংলাদেশ
বাংলাদেশের জাতিগোষ্ঠী ও উপজাতি সংক্রান্ত বিষয়াদি ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২। বাংলাদেশের খেলাধুলা বাংলাদেশের কৃষ্টি ও সংস্কৃতি বাংলার সংগীত
পরীক্ষা শুরুঃ ৩য় ব্যাচ শুরু ৫ নভেম্বর, ২০২৫।
রুটিন দেখুন
পরীক্ষা – ৩৮
কোর্স নামঃ প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (২য় ব্যাচ)
টপিকসঃ
বাংলা: বানান
ইংরেজি: Literary Terms
গণিত: স্থানাঙ্ক জ্যামিতি, সমস্যা সমাধান
সাধারণ জ্ঞান: শিল্প-বাণিজ্য
৫ ফেব্রুয়ারি থেকে শুরু।
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions