১০ জন ছাত্রের গড় বয়স ১৫ বছর।নতুন একজন ছাত্র আসায় গড় বয়স ১৬  বছর হলে নতুন ছাত্রের বয়স কত বছর?

A ২০

B ২৪

C ২৬

D কোনটিই নয়

Solution

Correct Answer: Option C

সঠিক উত্তর: ২৬
১০ জন ছাত্রের গড় বয়স ১৫ বছর
১০ জন ছাত্রের মোট বয়স = ১০ × ১৫ = ১৫০ বছর
নতুন একজন ছাত্র আসায় মোট ছাত্র হয় = ১০ + ১ = ১১ জন
নতুন ছাত্রসহ ১১ জনের গড় বয়স ১৬ বছর
১১ জন ছাত্রের মোট বয়স = ১১ × ১৬ = ১৭৬ বছর
∴ নতুন ছাত্রের বয়স = (১৭৬ - ১৫০) বছর

                           = ২৬ বছর।

শর্টকাট টেকনিক:
নতুন ছাত্রের বয়স = (নতুন গড় × মোট সদস্য) - (পুরানো গড় × পুরানো মোট সদস্য)
= (১৬ × ১১) - (১৫ × ১০)
= ১৭৬ - ১৫০
= ২৬ বছর

অথবা, (মুখে মুখে করার টেকনিক)
নতুন ছাত্র আসায় গড় বয়স ১ বছর (১৬ - ১৫) বেড়েছে।
অর্থাৎ, ১১ জনের প্রত্যেকের জন্য ১ বছর করে বেড়েছে।
মোট বেড়েছে = ১১ × ১ = ১১ বছর।
সুতরাং, নতুন ছাত্রের বয়স = পুরনো গড় + মোট বৃদ্ধি
= ১৫ + ১১
= ২৬ বছর।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা – ১১২
কোর্স নামঃ ১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকসঃ
সাধারণ জ্ঞান – বাংলাদেশ
বাংলাদেশের জাতিগোষ্ঠী ও উপজাতি সংক্রান্ত বিষয়াদি ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২। বাংলাদেশের খেলাধুলা বাংলাদেশের কৃষ্টি ও সংস্কৃতি বাংলার সংগীত
পরীক্ষা শুরুঃ ৩য় ব্যাচ শুরু ৫ নভেম্বর, ২০২৫।
রুটিন দেখুন
পরীক্ষা – ৩৮
কোর্স নামঃ প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (২য় ব্যাচ)
টপিকসঃ
বাংলা: বানান
ইংরেজি: Literary Terms
গণিত: স্থানাঙ্ক জ্যামিতি, সমস্যা সমাধান
সাধারণ জ্ঞান: শিল্প-বাণিজ্য
৫ ফেব্রুয়ারি থেকে শুরু।
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions