শতকরা বার্ষিক কত হার সুদে ৫ বছরের সুদ, সুদাসলের ১/৫ অংশ হবে?

A ৫%

B ১০%

C ২০%

D ২৫%

Solution

Correct Answer: Option A

ধরি,
সুদ-আসল = x টাকা
দেওয়া আছে, সুদ হবে সুদ-আসলের ১/৫ অংশ।
সুতরাং, সুদ (I) = x এর ১/৫ = x/৫ টাকা
আমরা জানি, আসল (P) = সুদ-আসল - সুদ
অতএব, আসল (P) = x - x/৫ = (৫x - x)/৫ = ৪x/৫ টাকা
সময় (n) = ৫ বছর
সুদের হার (r) = ?

আমরা জানি,
I = Pnr
বা, r = I / (Pn)
বা, r = (x/৫) / {(৪x/৫) × ৫}
বা, r = (x/৫) / (৪x)
বা, r = (x/৫) × (১/৪x)
বা, r = ১/২০
শতকরায় প্রকাশ করতে হলে ১০০ দিয়ে গুণ করতে হবে।
সুতরাং, সুদের হার = (১/২০) × ১০০% = ৫%

বিকল্প পদ্ধতি/শর্টকাট:
সুদ-আসল ৫ টাকা হলে সুদ ১ টাকা।
তাহলে আসল = ৫ - ১ = ৪ টাকা।
৪ টাকায় ৫ বছরে সুদ হয় ১ টাকা।
৪ টাকায় ১ বছরে সুদ হয় ১/৫ টাকা।
১০০ টাকায় ১ বছরে সুদ হয় (১ × ১০০) / (৪ × ৫) = ১০০ / ২০ = ৫%
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা - ১৩
কোর্স নামঃ ১৯তম নিবন্ধন (প্রভাষক): গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান
টপিকসঃ
আধুনিক প্রযুক্তি ও সাম্প্রতিক উন্নয়ন:
গ্রন্থাগার বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তির সাম্প্রতিক উন্নয়ন, ই-লাইব্রেরি ও ডিজিটাল তথ্য ব্যবস্থাপনা।
পরীক্ষা শুরুঃ ২৫ জুলাই, ২০২৬
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions