বার্ষিক ১০% সরল সুদে কত টাকা ৫ বছরে সুদে-আসলে ৭৫০ টাকা হবে?

A ৫০০ টাকা

B ৫৫০ টাকা

C ৬০০ টাকা

D ৬৫০ টাকা

Solution

Correct Answer: Option A

আমরা জানি,
সুদ-আসল = আসল + সুদ
ধরি, আসল = P টাকা
দেওয়া আছে,
সুদের হার, r = ১০% = ১০/১০০ = ১/১০
সময়, n = ৫ বছর
সুদ-আসল, A = ৭৫০ টাকা

আমরা জানি,
সরল সুদের ক্ষেত্রে, সুদ I = Pnr
শর্তমতে, সুদ-আসল = P + I = P + Pnr = P(১ + nr)
বা, ৭৫০ = P(১ + ৫ × ১/১০)
বা, ৭৫০ = P(১ + ০.৫)
বা, ৭৫০ = P(১.৫)
বা, P = ৭৫০ / ১.৫
বা, P = ৫০০
সুতরাং, নির্ণেয় আসল ৫০০ টাকা।

বিকল্প পদ্ধতি/শর্টকাট:
১০% হারে ৫ বছরের সুদ = ১০ × ৫ = ৫০%
আসল সবসময় ১০০% ধরা হয়।
সুতরাং, সুদ-আসল = ১০০% + ৫০% = ১৫০%
১৫০% সমান ৭৫০ টাকা
১% সমান ৭৫০/১৫০ = ৫ টাকা
১০০% (আসল) সমান ৫ × ১০০ = ৫০০ টাকা।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা - ১৩
কোর্স নামঃ ১৯তম নিবন্ধন (প্রভাষক): গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান
টপিকসঃ
আধুনিক প্রযুক্তি ও সাম্প্রতিক উন্নয়ন:
গ্রন্থাগার বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তির সাম্প্রতিক উন্নয়ন, ই-লাইব্রেরি ও ডিজিটাল তথ্য ব্যবস্থাপনা।
পরীক্ষা শুরুঃ ২৫ জুলাই, ২০২৬
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions