বার্ষিক ৪.৫%সরল সুদে কত টাকা বিনিয়োগ করলে ৪ বছরে তা ৮২৬ টাকা হবে?

A    ৪৫৮ টাকা 

B    ৬৫০ টাকা 

C    ৭০০ টাকা 

D    ৭২৫ টাকা 

Solution

Correct Answer: Option C

দেওয়া আছে,
বার্ষিক সুদের হার, r = ৪.৫% = ৪.৫/১০০
সময়, n = ৪ বছর
সুদ-আসল, A = ৮২৬ টাকা
ধরি, আসল = P টাকা

আমরা জানি,
I = Pnr
এবং A = P + I = P + Pnr = P(১ + nr)

প্রশ্নমতে,
P (১ + ৪ × ৪.৫/১০০) = ৮২৬
বা, P (১ + ১৮/১০০) = ৮২৬
বা, P (১ + ০.১৮) = ৮২৬
বা, P (১.১৮) = ৮২৬
বা, P = ৮২৬ / ১.১৮
বা, P = ৭০০ টাকা
সুতরাং, ৭০০ টাকা বিনিয়োগ করলে তা ৮২৬ টাকা হবে।

শর্টকাট টেকনিক:
১ বছরে সুদ ৪.৫ টাকা (১০০ টাকায়)
৪ বছরে সুদ = ৪.৫ × ৪ = ১৮ টাকা
সুদ-আসল = ১০০ + ১৮ = ১১৮ টাকা
সুদ-আসল ১১৮ টাকা হলে আসল ১০০ টাকা
সুদ-আসল ১ টাকা হলে আসল ১০০/১১৮ টাকা
সুদ-আসল ৮২৬ টাকা হলে আসল (১০০ × ৮২৬)/১১৮ = ৭০০ টাকা।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা - ১৩
কোর্স নামঃ ১৯তম নিবন্ধন (প্রভাষক): গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান
টপিকসঃ
আধুনিক প্রযুক্তি ও সাম্প্রতিক উন্নয়ন:
গ্রন্থাগার বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তির সাম্প্রতিক উন্নয়ন, ই-লাইব্রেরি ও ডিজিটাল তথ্য ব্যবস্থাপনা।
পরীক্ষা শুরুঃ ২৫ জুলাই, ২০২৬
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions