In a certain country, a person born every 7 seconds and a person id dies every 13 seconds. Therefore, the birth and death rates account for a population growth rate of one person every—
A 4.5 s
B 6s
C 15.17s
D 20s
Solution
Correct Answer: Option C
প্রশ্নে দেওয়া আছে,
জন্মহার: প্রতি 7 সেকেন্ডে 1 জন জন্মায়।
মৃত্যুহার: প্রতি 13 সেকেন্ডে 1 জন মারা যায়
আমরা 1 সেকেন্ডের হিসাব বের করি:
1 সেকেন্ডে জন্মায় = 1/7 জন
1 সেকেন্ডে মারা যায় = 1/13 জন
জনসংখ্যা বৃদ্ধির হার (প্রতি সেকেন্ডে) = (জন্মহার - মৃত্যুহার)
= 1/7 - 1/13
= (13 - 7) / (7 × 13)
= 6 / 91 জন
তাহলে, 1 সেকেন্ডে জনসংখ্যা বৃদ্ধি পায় = 6/91 জন
এখন,
6/91 জন বৃদ্ধি পেতে সময় লাগে = 1 সেকেন্ড
বা, 1 জন বৃদ্ধি পেতে সময় লাগে = 91/6 সেকেন্ড
= 15.166... সেকেন্ড
≈ 15.17 সেকেন্ড।
শর্টকাট টেকনিক:
সময় = (জন্ম সময় × মৃত্যু সময়) / (মৃত্যু সময় - জন্ম সময়)
= (7 × 13) / (13 - 7)
= 91 / 6
= 15.166... ≈ 15.17 সেকেন্ড।