একটি ঘড়িতে ৬টার ঘন্টাধ্বনি ঠিক ৬টায় শুরু করে বাজতে ৫ সেকেন্ড সময় লাগে,ঐ ঘড়িতে ১২টার ঘন্টাধ্বনি বাজতে কত সময় লাগবে?ঘন্টা ধ্বনি সমান সমান ব্যবধানে বাজে?

A ১১ সেকেন্ড

B ১২ সেকেন্ড

C ১০ সেকেন্ড

D ১৩ সেকেন্ড

Solution

Correct Answer: Option A

ঘড়িতে ৬টার সময় ৬টি ঘণ্টা ধ্বনি বাজে।
৬টি ঘণ্টা ধ্বনির মাঝখানে বিরতির সংখ্যা = (৬ - ১) = ৫টি।
প্রশ্নমতে, ৫টি বিরতির জন্য সময় লাগে = ৫ সেকেন্ড।
সুতরাং, ১টি বিরতির জন্য সময় লাগে = ৫ / ৫ = ১ সেকেন্ড।

আবার, ১২টার সময় ঘণ্টা ধ্বনি বাজে ১২টি।
১২টি ঘণ্টা ধ্বনির মাঝখানে বিরতির সংখ্যা = (১২ - ১) = ১১টি।
যেহেতু ১টি বিরতির জন্য সময় লাগে ১ সেকেন্ড,
সুতরাং, ১১টি বিরতির জন্য সময় লাগে = ১১ × ১ = ১১ সেকেন্ড

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions