সরল অংকের নিয়মানুসারে আমরা জানি, সাধারণত 'BODMAS' নিয়ম মেনে অংক করতে হয়। অর্থাৎ পর্যায়ক্রমে বন্ধনী (Bracket), এর (Of), ভাগ (Division), গুণ (Multiplication), যোগ (Addition) এবং বিয়োগ (Subtraction)-এর কাজ করতে হয়। এখানে গুণ এবং ভাগের কাজ রয়েছে। ভাগের কাজ আগে বা গুণ ও ভাগের কাজ বাম থেকে ডানে ক্রমানুসারে করা যেতে পারে।
প্রদত্ত রাশি, = ০.৩ × ৩০ ÷ ১০ = ০.৩ × (৩০ ÷ ১০) [ভাগের কাজ আগে করে] = ০.৩ × ৩ = ০.৯
বিকল্প পদ্ধতি (ভগ্নাংশে রূপান্তর করে): = ০.৩ × ৩০ ÷ ১০ = $ \frac{৩}{১০} \times ৩০ \div ১০ $ = $ \frac{৩}{১০} \times ৩০ \times \frac{১}{১০} $ [ভাগ চিহ্ন গুণ হলে সংখ্যাটি উল্টে যায়] = $ \frac{৩ \times ৩০ \times ১}{১০ \times ১০} $ = $ \frac{৯০}{১০০} $ = ০.৯
শর্টকাট টেকনিক: এই ধরণের অংকের ক্ষেত্রে মনে মনে দশমিক বাদে সংখ্যাগুলো গুণ করে ফেলুন এবং পরে দশমিক বসান। ১. ৩০ কে ১০ দিয়ে ভাগ করলে হয় ৩। ২. এবার ০.৩ কে ৩ দিয়ে গুণ করুন। ৩ × ৩ = ৯। ৩. যেহেতু গুণক (০.৩)-এ ১ ঘর আগে দশমিক আছে, তাই গুণফলে ১ ঘর আগে দশমিক বসবে। ৪. অর্থাৎ, উত্তর হবে ০.৯।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা-১৫৪
কোর্স নামঃ
৫১ তম বিসিএস প্রস্ততি - ২৩৬ দিনে সম্পূর্ণ সিলিবাস।
টপিকসঃ
ইংরেজি সাহিত্য বিভিন্ন লেখকের স্বীকৃতি ও উপাধি, ইংরেজি বই অবলম্বনে কতিপয় বাংলা গ্রন্থ।