নিচের দশমিক সংখ্যাগুলোর বৃহত্তম সংখ্যা দ্বারা ক্ষুদ্রতম সংখ্যা গুন করলে গুণফল কত হবে? ০.১, ০.০০০৯, ০.০২০, ০.০০১

 

A ০.০০০০৯

B ০.০০০১

C ০.০০১৮

D ০.০০০১৮

Solution

Correct Answer: Option A

প্রদত্ত দশমিক সংখ্যাগুলো হলো: ০.১, ০.০০০৯, ০.০২০, ০.০০১
সংখ্যাগুলোর তুলনা করার সুবিধার্থে সবগুলোকে সমতুল্য দশমিক ভগ্নাংশে প্রকাশ করি (দশমিক বিন্দুর পর সমান সংখ্যক অঙ্ক নিয়ে):
১ম সংখ্যা = ০.১ = ০.১০০০
২য় সংখ্যা = ০.০০০৯
৩য় সংখ্যা = ০.০২০ = ০.০২০০
৪র্থ সংখ্যা = ০.০০১ = ০.০০১০
সংখ্যাগুলো তুলনা করে পাই,
বৃহত্তম সংখ্যা = ০.১০০০ বা ০.১
ক্ষুদ্রতম সংখ্যা = ০.০০০৯

প্রশ্নমতে, বৃহত্তম সংখ্যা ও ক্ষুদ্রতম সংখ্যার গুণফল:
= ০.১ × ০.০০০৯
= ১১০ × ৯১০০০০ [সাধারণ ভগ্নাংশে রূপান্তর করে]
= ৯১০০০০০
= ০.০০০০৯
নির্ণেয় গুণফল ০.০০০০৯

শর্টকাট টেকনিক:
১. সংখ্যাগুলো দেখেই বোঝা যায়, দশমিকের পর যার ঘর সংখ্যা কম কিন্তু মান বেশি সেটি বড় (যেমন ০.১) এবং দশমিকের পর যার ঘর সংখ্যা বেশি এবং মান ছোট সেটি ছোট (যেমন ০.০০০৯)।
২. এবার সংখ্যা দুটি গুণ করি: ১ × ৯ = ৯।
৩. ০.১ এ দশমিকের পর ১টি অঙ্ক এবং ০.০০০৯ এ দশমিকের পর ৪টি অঙ্ক আছে।
৪. মোট দশমিক ঘর হবে (১ + ৪) = ৫টি।
৫. সুতরাং, গুণফল হবে দশমিকের পর ৪টি শূন্য এবং শেষে ৯ (অর্থাৎ ৫ ঘর পূর্ণ করতে হবে)।
উত্তর: ০.০০০০৯
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা – ১১২
কোর্স নামঃ ১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকসঃ
সাধারণ জ্ঞান – বাংলাদেশ
বাংলাদেশের জাতিগোষ্ঠী ও উপজাতি সংক্রান্ত বিষয়াদি ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২। বাংলাদেশের খেলাধুলা বাংলাদেশের কৃষ্টি ও সংস্কৃতি বাংলার সংগীত
পরীক্ষা শুরুঃ ৩য় ব্যাচ শুরু ৫ নভেম্বর, ২০২৫।
রুটিন দেখুন
পরীক্ষা – ৩৮
কোর্স নামঃ প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (২য় ব্যাচ)
টপিকসঃ
বাংলা: বানান
ইংরেজি: Literary Terms
গণিত: স্থানাঙ্ক জ্যামিতি, সমস্যা সমাধান
সাধারণ জ্ঞান: শিল্প-বাণিজ্য
৫ ফেব্রুয়ারি থেকে শুরু।
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions