কোন সংখ্যাটি বৃহত্তম?

 

A ০.৩

B ১/৩

C √০.৩

D ২/৫

Solution

Correct Answer: Option C

প্রদত্ত সংখ্যাগুলোর মান দশমিক ভগ্নাংশে প্রকাশ করে তুলনা করা হলো:
১ম সংখ্যা = ০.৩
২য় সংখ্যা = ১/৩ = ০.৩৩৩৩... (প্রায়)
৩য় সংখ্যা = √০.৩
= √(০.৩০)
= ০.৫৪৭৭... (প্রায়)
৪র্থ সংখ্যা = ২/৫
= (২ × ২) / (৫ × ২)
= ৪ / ১০
= ০.৪
এখন, সংখ্যাগুলোর দশমিক মান তুলনা করে পাই,
০.৩ < ০.৩৩৩৩... < ০.৪ < ০.৫৪৭৭...
স্পষ্টতই, প্রাপ্ত মানগুলোর মধ্যে ০.৫৪৭৭... বা √০.৩ বৃহত্তম।
সুতরাং, বৃহত্তম সংখ্যাটি হলো √০.৩

শর্টকাট টেকনিক:
সংখ্যার মানগুলো দ্রুত তুলনা করার জন্য:
০.৩ = ০.৩০
১/৩ ≈ ০.৩৩
২/৫ = ০.৪০
√০.৩ এর মান বের করার ক্ষেত্রে মনে রাখবেন, ১ এর চেয়ে ছোট কোনো সংখ্যার বর্গমূল সবসময় মূল সংখ্যার চেয়ে বড় হয়।
যেমন: √০.২৫ = ০.৫।
যেহেতু ৫² = ২৫, তাই √০.৩ এর মান অবশ্যই ০.৫ এর চেয়ে বেশি হবে (কারণ ৩০ > ২৫)। বাকি সব অপশন (০.৩, ০.৩৩, ০.৪) ০.৫ এর চেয়ে ছোট। তাই √০.৩ ই বৃহত্তম।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা – ১১২
কোর্স নামঃ ১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকসঃ
সাধারণ জ্ঞান – বাংলাদেশ
বাংলাদেশের জাতিগোষ্ঠী ও উপজাতি সংক্রান্ত বিষয়াদি ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২। বাংলাদেশের খেলাধুলা বাংলাদেশের কৃষ্টি ও সংস্কৃতি বাংলার সংগীত
পরীক্ষা শুরুঃ ৩য় ব্যাচ শুরু ৫ নভেম্বর, ২০২৫।
রুটিন দেখুন
পরীক্ষা – ৩৮
কোর্স নামঃ প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (২য় ব্যাচ)
টপিকসঃ
বাংলা: বানান
ইংরেজি: Literary Terms
গণিত: স্থানাঙ্ক জ্যামিতি, সমস্যা সমাধান
সাধারণ জ্ঞান: শিল্প-বাণিজ্য
৫ ফেব্রুয়ারি থেকে শুরু।
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions