একটি ট্রেন ঘন্টায় ৪৮ কিঃ মিঃ বেগে চলে। ট্রেনটি ২২০ মিঃ দীর্ঘ একটি প্লাটফরম ৩০ সেকেন্ডে অতিক্রম করে।ট্রেনটির দৈর্ঘ্য কত?

A ১৮০ মিটার

B ২০০ মিটার

C ২২০ মিটার

D ২৪০ মিটার

Solution

Correct Answer: Option A

দেওয়া আছে,
ট্রেনের গতিবেগ = ৪৮ কি.মি./ঘণ্টা
আমরা জানি,
১ কি.মি. = ১০০০ মিটার
১ ঘণ্টা = ৩৬০০ সেকেন্ড
সুতরাং, ট্রেনটি ৩৬০০ সেকেন্ডে অতিক্রম করে = (৪৮ \times ১০০০) মিটার
= ৪৮০০০ মিটার

এখন,
৩৬০০ সেকেন্ডে অতিক্রম করে ৪৮০০০ মিটার
১ সেকেন্ডে অতিক্রম করে \frac{৪৮০০০}{৩৬০০} মিটার
৩০ সেকেন্ডে অতিক্রম করে \frac{৪৮০০০ \times ৩০}{৩৬০০} মিটার = ৪০০ মিটার
ট্রেনটি যখন প্লাটফরম অতিক্রম করে তখন তাকে নিজের দৈর্ঘ্য ও প্লাটফরমের দৈর্ঘ্যের সমষ্টি অতিক্রম করতে হয়।
সুতরাং,
ট্রেনের দৈর্ঘ্য + প্লাটফরমের দৈর্ঘ্য = ৪০০ মিটার
বা, ট্রেনের দৈর্ঘ্য + ২২০ = ৪০০
বা, ট্রেনের দৈর্ঘ্য = ৪০০ - ২২০
বা, ট্রেনের দৈর্ঘ্য = ১৮০ মিটার।
অতএব, ট্রেনটির দৈর্ঘ্য ১৮০ মিটার

বিকল্প পদ্ধতি (শর্টকাট টেকনিক):
আমরা জানি,
অতিক্রান্ত দূরত্ব (D) = গতিবেগ (S) \times সময় (T)
এখানে,
গতিবেগ = ৪৮ কি.মি./ঘণ্টা = ৪৮ \times \frac{৫}{১৮} মি./সে. = \frac{৪০}{৩} মি./সে.
সুতরাং,
ট্রেনের দৈর্ঘ্য + প্লাটফরমের দৈর্ঘ্য = \frac{৪০}{৩} \times ৩০
বা, ট্রেনের দৈর্ঘ্য + ২২০ = ৪০০
বা, ট্রেনের দৈর্ঘ্য = ১৮০ মিটার।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা – ১১৩
কোর্স নামঃ ১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকসঃ
গণিত
বৃত্ত ও ঘনবস্তু
পরীক্ষা শুরুঃ ৩য় ব্যাচ শুরু ৫ নভেম্বর, ২০২৫।
রুটিন দেখুন
ব্যাচ-১/পরীক্ষা- ৫১
কোর্স নামঃ সাধারণ জ্ঞান ৭০ মার্ক বেসিক ভিউ বই থেকে
টপিকসঃ
বাংলাদেশ বিষয়াবলি
বাংলাদেশের শিল্প ও বাণিজ্য: basic Terms of Trade, বাংলাদেশের অর্থনীতির সাথে জড়িত আন্তর্জাতিক সম্প্রদায়, বাণিজ্য মন্ত্রণালয়, আমদানি-রপ্তানি, BEZA, বিনিয়োগ তথ্য (পেইজ: ৭৯০-৮০২)
৯০০ পেইজের সম্পূর্ণ বই শেষ করা হবে।
রুটিন দেখুন
পরীক্ষা – ৩৯
কোর্স নামঃ প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (২য় ব্যাচ)
টপিকসঃ
বাংলা সাহিত্য সম্পূর্ণ সিলেবাস (১০০ মার্ক)
৫ ফেব্রুয়ারি থেকে শুরু।
রুটিন দেখুন
পরীক্ষা-২৫
কোর্স নামঃ ৫১ তম বিসিএস প্রস্ততি - ২৩৬ দিনে সম্পূর্ণ সিলিবাস।
টপিকসঃ
পরীক্ষা-২৩ ও পরীক্ষা-২৪ এর সিলেবাস থেকে (৫০টি প্রশ্ন)
১০ ফেব্রুয়ারি, ২০২৬
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions