একটি চৌবাচ্চা দুটি নল দ্বারা যথাক্রমে ২০ মিনিটে এবং ৩০ মিনিটে পূর্ণ হতে পারে। নল দুটি একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটি কত সময়ে পূর্ণ হবে?

A ১২ মিনিটে

B ১৫ মিনিটে

C ১৮ মিনিটে

D ২১ মিনিটে

Solution

Correct Answer: Option A

১ম নল দ্বারা ২০ মিনিটে পূর্ণ হয় ১ বা সম্পূর্ণ অংশ
$\therefore$ ১ম নল দ্বারা ১ মিনিটে পূর্ণ হয় $\frac{১}{২০}$ অংশ
আবার, ২য় নল দ্বারা ৩০ মিনিটে পূর্ণ হয় ১ বা সম্পূর্ণ অংশ
$\therefore$ ২য় নল দ্বারা ১ মিনিটে পূর্ণ হয় $\frac{১}{৩০}$ অংশ
দুটি নল একসঙ্গে খুলে দিলে ১ মিনিটে পূর্ণ হয় = $(\frac{১}{২০} + \frac{১}{৩০})$ অংশ
= $\frac{৩০ + ২০}{৬০০}$ অংশ [২০ ও ৩০ এর ল.সা.গু. ৬০০]
= $\frac{৫০}{৬০০}$ অংশ
= $\frac{১}{১২}$ অংশ

এখন,
চৌবাচ্চাটির $\frac{১}{১২}$ অংশ পূর্ণ হতে সময় লাগে ১ মিনিট
$\therefore$ চৌবাচ্চাটির ১ বা সম্পূর্ণ অংশ পূর্ণ হতে সময় লাগে $\frac{১ \times ১২}{১}$ মিনিট
= ১২ মিনিট

বিকল্প পদ্ধতি (শর্টকাট টেকনিক):
যদি দুটি নল দ্বারা কোনো চৌবাচ্চা যথাক্রমে $M$ মিনিট এবং $N$ মিনিটে পূর্ণ হয়, তবে দুটি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটি পূর্ণ হতে সময় লাগবে $\frac{MN}{M + N}$ মিনিট।
এখানে,
$M = 20$ মিনিট
$N = 30$ মিনিট
$\therefore$ নির্ণেয় সময় = $\frac{20 \times 30}{20 + 30}$ মিনিট
= $\frac{600}{50}$ মিনিট
= 12 মিনিট
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা - ১৩
কোর্স নামঃ ১৯তম নিবন্ধন (প্রভাষক): গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান
টপিকসঃ
আধুনিক প্রযুক্তি ও সাম্প্রতিক উন্নয়ন:
গ্রন্থাগার বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তির সাম্প্রতিক উন্নয়ন, ই-লাইব্রেরি ও ডিজিটাল তথ্য ব্যবস্থাপনা।
পরীক্ষা শুরুঃ ২৫ জুলাই, ২০২৬
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions