এক ব্যক্তি সাঁতার কেটে স্রোতের প্রতিকূলে ১ মিটার/ঘণ্টা বেগে ৪ মিটার দূরত্ব অতিক্রম করে আবার স্রোতের অনুকূলে ৪ মিটার/ঘণ্টা বেগে পূর্বের স্থানে ফিরে এল। তার গড় গতিবেগ কত?
A ০.৮ মিটার/ঘণ্টা
B ১.৬ মিটার/ঘণ্টা
C ২.৪মিটার/ঘণ্টা
D ৩.২ মিটার/ঘণ্টা
Solution
Correct Answer: Option B
দেওয়া আছে, স্রোতের প্রতিকূলে বেগ = ১ মিটার/ঘণ্টা স্রোতের অনুকূলে বেগ = ৪ মিটার/ঘণ্টা অতিক্রান্ত দূরত্ব (একদিকে) = ৪ মিটার
আমরা জানি, সময় = দূরত্ব / বেগ স্রোতের প্রতিকূলে ৪ মিটার যেতে সময় লাগে = ৪ / ১ ঘণ্টা = ৪ ঘণ্টা স্রোতের অনুকূলে ৪ মিটার ফিরে আসতে সময় লাগে = ৪ / ৪ ঘণ্টা = ১ ঘণ্টা যাতায়াতে মোট দূরত্ব = (৪ + ৪) মিটার = ৮ মিটার যাতায়াতে মোট সময় = (৪ + ১) ঘণ্টা = ৫ ঘণ্টা
আমরা জানি, গড় গতিবেগ = মোট অতিক্রান্ত দূরত্ব / মোট সময় = ৮ / ৫ মিটার/ঘণ্টা = ১.৬ মিটার/ঘণ্টা সুতরাং, ওই ব্যক্তির গড় গতিবেগ ১.৬ মিটার/ঘণ্টা।
শর্টকাট টেকনিক: যদি একই দূরত্ব ভিন্ন গতিবেগে অতিক্রম করা হয়, তবে গড় গতিবেগ নির্ণয়ের সূত্র: গড় গতিবেগ = (2xy) / (x + y)