Solution
Correct Answer: Option B
একটি মুদ্রা 3 বার নিক্ষেপ করলে মোট ফলাফলের সংখ্যা = 23 = 8 টি।
সম্ভাব্য ফলাফলগুলো (Sample Space) হলো:
{HHH, HHT, HTH, HTT, THH, THT, TTH, TTT}
প্রশ্নমতে, তিনটি মুদ্রায় একই পিঠ পেতে হবে। অর্থাৎ তিনটিই মাথা (HHH) অথবা তিনটিই লেজ (TTT) হবে।
অনুকূল ফলাফল = {HHH, TTT}
অনুকূল ফলাফলের সংখ্যা = 2 টি।
আমরা জানি,
সম্ভাবনা = (অনুকূল ফলাফল)⁄(মোট ফলাফল)
= 2⁄8
= 1⁄4
শর্টকাট টেকনিক:
যেকোনো সংখ্যক বার মুদ্রা নিক্ষেপে 'সবগুলো একই পিঠ' আসার সম্ভাবনা সর্বদা 2⁄2n হয় (কারণ সব Head এবং সব Tail মিলে মাত্র ২টি ঘটনা থাকে)।
এখানে n = 3
তাই সম্ভাবনা = 2⁄23 = 2⁄8 = 1⁄4