রফিক কেয়াকে তার মোট টাকার ৩০% দিয়ে দেখে যে তার নিকট আরও ৩৫০ টাকা আছে। সে কেয়াকে কত টাকা দিল?

 

A ৩৫

B ১০৫

C ১৫০

D ৭০

Solution

Correct Answer: Option C

মনে করি, রফিকের নিকট মোট টাকা আছে = ১০০ক টাকা
রফিক কেয়াকে দিল মোট টাকার ৩০%
অর্থাৎ, কেয়া পেল = ১০০ক এর ৩০% = ৩০ক টাকা
রফিক কেয়াকে টাকা দেওয়ার পর তার নিকট অবশিষ্ট রইল = (১০০ক - ৩০ক) টাকা = ৭০ক টাকা

প্রশ্নমতে,
৭০ক = ৩৫০
বা, ক = ৩৫০/৭০
বা, ক = ৫

সুতরাং, রফিক কেয়াকে দিল = ৩০ক টাকা
= ৩০ × ৫ টাকা
= ১৫০ টাকা

বিকল্প পদ্ধতি (ঐকিক নিয়ম):
রফিক কেয়াকে দিল ৩০% টাকা
অবশিষ্ট রইল (১০০% - ৩০%) = ৭০% টাকা
৭০% টাকা সমান = ৩৫০ টাকা
১% টাকা সমান = ৩৫০/৭০ টাকা
৩০% টাকা সমান = (৩৫০ × ৩০) / ৭০ টাকা
= ৫ × ৩০ টাকা
= ১৫০ টাকা
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা – ৭৯
কোর্স নামঃ প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (২য় ব্যাচ)
টপিকসঃ
আন্তর্জাতিক বিষয়াবলী সম্পূর্ণ সিলেবাস (১০০ মার্ক)
৫ ফেব্রুয়ারি থেকে শুরু।
রুটিন দেখুন
পরীক্ষা-৫৪
কোর্স নামঃ ৫১ তম বিসিএস প্রস্ততি - ২৩৬ দিনে সম্পূর্ণ সিলিবাস।
টপিকসঃ
বাংলা সাহিত্য
খুব গুরুত্বপূর্ণঃ কাজী নজরুল ইসলাম।
গুরুত্বপূর্ণঃ মানিক বন্দ্যোপাধ্যায়, এস. ওয়াজেদ আলি, কায়কোবাদ, কাজী ইমদাদুল হক, কাজী আবদুল ওদুদ, জহির রায়হান, জাহানারা ইমাম, দ্বিজেন্দ্রলাল রায়, নির্মলেন্দু গুণ, নুরুল মোমেন, প্যারীচাঁদ মিত্র,।
কম গুরুত্বপূর্ণঃ আবুল হাসান, আসাদ চৌধুরী, আরজ আলী মাতুব্বর, আশরাফ সিদ্দিকী, আহমদ ছফা, ড. আহমদ শরীফ, আহসান হাবীব, আহমদ রফিক, ইব্রাহীম খাঁ, ঈশ্বরচন্দ্র গুপ্ত, উইলিয়াম কেরি, এম. আর. আখতার মুকুল, কাঙাল হরিনাথ, কাজী মোতাহার হোসেন, কামিনী রায়, কালিদাস রায়, কালীপ্রসন্ন ঘোষ, কালীপ্রসন্ন।
১০ ফেব্রুয়ারি, ২০২৬
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions