সামাদ সাহেবের মাসিক বেতন ১২০০০ টাকা। এক বছর পর তার বেতন ১১% বৃদ্ধি পেল। আগামী বছর সামাদ সাহেব কত টাকা মাসিক বেতনে বছর শুরু করবেন?

A ১২০৭৫ টাকা

B ১৩৩২০ টাকা

C ১৬০০০ টাকা

D ১৪৪০০ টাকা

Solution

Correct Answer: Option B

দেওয়া আছে,
সামাদ সাহেবের বর্তমান মাসিক বেতন = ১২০০০ টাকা
বেতন বৃদ্ধির হার = ১১%
অর্থাৎ, ১০০ টাকায় বেতন বাড়ে ১১ টাকা

∴ ১ টাকায় বেতন বাড়ে $\frac{১১}{১০০}$ টাকা
∴ ১২০০০ টাকায় বেতন বাড়ে $ = \frac{১১ × ১২০০০}{১০০}$ টাকা
$ = ১১ × ১২০$ টাকা
$= ১৩২০$ টাকা
১ বছর পর বা আগামী বছর তার মাসিক বেতন হবে
$= (\text{বর্তমান বেতন} + \text{বেতন বৃদ্ধি})$
$= (১২০০০ + ১৩২০)$ টাকা
$= \mathbf{১৩৩২০}$ টাকা
আগামী বছর সামাদ সাহেব ১৩৩২০ টাকা মাসিক বেতনে বছর শুরু করবেন।

শর্টকাট টেকনিক:
যেহেতু বেতন ১১% বৃদ্ধি পায়, তাই নতুন বেতন হবে বর্তমান বেতরের (১০০ + ১১)% বা ১১১%।

সরাসরি,
নতুন বেতন = $১২০০০ \text{ এর } ১১১\%$
$= ১২০০০ × \frac{১১১}{১০০}$
$= ১২০ × ১১১$
$= \mathbf{১৩৩২০}$ টাকা।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা-১৪৭
কোর্স নামঃ ৫১ তম বিসিএস প্রস্ততি - ২৩৬ দিনে সম্পূর্ণ সিলিবাস।
টপিকসঃ
ইংরেজি গ্রামার
Adverb, Corrections.
১০ ফেব্রুয়ারি, ২০২৬
রুটিন দেখুন
পরীক্ষা - ১৩
কোর্স নামঃ ১৯তম শিক্ষক নিবন্ধন প্রস্তুতি - সমাজবিজ্ঞান
টপিকসঃ
জনসংখ্যা ও পরিবেশ:
ডেমোগ্রাফির মৌলিক ধারণা, জনসংখ্যা বৃদ্ধির হার, জনসংখ্যার তত্ত্বসমূহ (ম্যালথাস ও অন্যান্য), পরিবেশের ওপর মানুষের প্রভাব এবং পরিবেশগত আন্দোলন
পরীক্ষা শুরুঃ ২৬ জুলাই, ২০২৬
রুটিন দেখুন
পরীক্ষা – ৩
কোর্স নামঃ ১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকসঃ
বাংলা ব্যকরণ:
কারক ও বিভক্তি
(৬ষ্ঠ ব্যাচ) পরীক্ষা শুরুঃ ১০ সেপ্টেম্বর, ২০২৬।
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions