ছোটনের বেতন গত মাসে ৯% বৃদ্ধি পাওয়ার পর সে দেখল যদি তার বেতন ৯% না বেড়ে ১১% বৃদ্ধি পেত তাহলে তার মাসিক বেতন ৭২১৫০ টাকা হতো। ছোটনের বর্তমান মাসিক বেতন কত?

A ৬৬১৯৩ টাকা

B ৬৫০০০ টাকা

C ৭০৮৫০ টাকা

D ৭২২০০ টাকা

Solution

Correct Answer: Option C

মনে করি, ছোটনের পূর্বের বেতন ছিল ১০০ টাকা।
বেতন ১১% বৃদ্ধি পেলে বর্তমান বেতন হতো = (১০০ + ১১) টাকা = ১১১ টাকা।
বেতন ৯% বৃদ্ধি পাওয়ায় বর্তমান বেতন হয়েছে = (১০০ + ৯) টাকা = ১০৯ টাকা।

এখন,
যদি ১১% বৃদ্ধিতে বেতন ১১১ টাকা হয়, তবে ৯% বৃদ্ধিতে বেতন ১০৯ টাকা।
যদি ১১% বৃদ্ধিতে বেতন ১ টাকা হয়, তবে ৯% বৃদ্ধিতে বেতন ১০৯/১১১ টাকা।
যদি ১১% বৃদ্ধিতে বেতন ৭২১৫০ টাকা হয়, তবে ৯% বৃদ্ধিতে বেতন = (১০৯ × ৭২১৫০) / ১১১ টাকা।
= ১০৯ × ৬৫০ টাকা [৭২১৫০ কে ১১১ দ্বারা ভাগ করে]
= ৭০৮৫০ টাকা
অতএব, ছোটনের বর্তমান মাসিক বেতন ৭০৮৫০ টাকা।

শর্টকাট টেকনিক:
বর্তমান বেতন (৯% বৃদ্ধির পর) = (প্রদত্ত বেতন × ৯% বৃদ্ধির মান) / ১১% বৃদ্ধির মান
= (৭২১৫০ × ১০৯) / ১১১
= ৬৫০ × ১০৯
= ৭০৮৫০ টাকা
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা-১৪৭
কোর্স নামঃ ৫১ তম বিসিএস প্রস্ততি - ২৩৬ দিনে সম্পূর্ণ সিলিবাস।
টপিকসঃ
ইংরেজি গ্রামার
Adverb, Corrections.
১০ ফেব্রুয়ারি, ২০২৬
রুটিন দেখুন
পরীক্ষা - ১৩
কোর্স নামঃ ১৯তম শিক্ষক নিবন্ধন প্রস্তুতি - সমাজবিজ্ঞান
টপিকসঃ
জনসংখ্যা ও পরিবেশ:
ডেমোগ্রাফির মৌলিক ধারণা, জনসংখ্যা বৃদ্ধির হার, জনসংখ্যার তত্ত্বসমূহ (ম্যালথাস ও অন্যান্য), পরিবেশের ওপর মানুষের প্রভাব এবং পরিবেশগত আন্দোলন
পরীক্ষা শুরুঃ ২৬ জুলাই, ২০২৬
রুটিন দেখুন
পরীক্ষা – ৩
কোর্স নামঃ ১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকসঃ
বাংলা ব্যকরণ:
কারক ও বিভক্তি
(৬ষ্ঠ ব্যাচ) পরীক্ষা শুরুঃ ১০ সেপ্টেম্বর, ২০২৬।
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions