৬০ লিটার কেরোসিন ও পেট্রোলের মিশ্রণের অনুপাত ৭ : ৩.ঐ মিশ্রণে আর কত লিটার পেট্রোল মিশালে অনুপাত ৩ : ৭ হবে?

A ৭০

B ৮০

C ৯০

D ৯৮

Solution

Correct Answer: Option B

দেওয়া আছে,
কেরোসিন ও পেট্রোলের মিশ্রণের পরিমাণ = ৬০ লিটার
কেরোসিন ও পেট্রোলের অনুপাত = ৭ : ৩

অনুপাতের রাশিগুলোর যোগফল = ৭ + ৩ = ১০

মিশ্রণে কেরোসিন আছে = ৬০ এর $\frac{৭}{১০}$ লিটার
                                         = (৬ × ৭) লিটার
                                         = ৪২ লিটার

মিশ্রণে পেট্রোল আছে = ৬০ এর $\frac{৩}{১০}$ লিটার
                                      = (৬ × ৩) লিটার
                                      = ১৮ লিটার

ধরি, ওই মিশ্রণে আরও 'ক' লিটার পেট্রোল মেশাতে হবে।
নতুন মিশ্রণে পেট্রোলের পরিমাণ হবে = (১৮ + ক) লিটার
কেরোসিন এর পরিমাণ অপরিবর্তিত থাকবে।

প্রশ্নমতে,
৪২ : (১৮ + ক) = ৩ : ৭
বা, $\frac{৪২}{১৮ + ক}$ = $\frac{৩}{৭}$
বা, ৩(১৮ + ক) = ৪২ × ৭ [আড়গুণন করে]
বা, ৫৪ + ৩ক = ২৯৪
বা, ৩ক = ২৯৪ - ৫৪
বা, ৩ক = ২৪০
বা, ক = $\frac{২৪০}{৩}$
$\therefore$ ক = ৮০

সুতরাং, ওই মিশ্রণে আর ৮০ লিটার পেট্রোল মেশাতে হবে।


অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা - ১৩
কোর্স নামঃ ১৯তম নিবন্ধন (প্রভাষক): গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান
টপিকসঃ
আধুনিক প্রযুক্তি ও সাম্প্রতিক উন্নয়ন:
গ্রন্থাগার বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তির সাম্প্রতিক উন্নয়ন, ই-লাইব্রেরি ও ডিজিটাল তথ্য ব্যবস্থাপনা।
পরীক্ষা শুরুঃ ২৫ জুলাই, ২০২৬
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions