একটি সোনার গহনার ওজন ৩২ গ্রাম। এতে সোনা ও তামার অনুপাত ৩ : ১.এতে কি পরিমাণ সোনা মেশালে অনুপাত ৪ : ১ হবে?

A ২ গ্রাম

B ৩ গ্রাম

C ৬ গ্রাম

D ৮ গ্রাম

Solution

Correct Answer: Option D

দেওয়া আছে,
সোনার গহনার মোট ওজন = ৩২ গ্রাম
সোনা ও তামার অনুপাত = ৩ : ১
অনুপাতের রাশিগুলোর যোগফল = ৩ + ১ = ৪

গহনায় সোনার পরিমাণ = ৩২ এর ¾ গ্রাম
= (৮ × ৩) গ্রাম = ২৪ গ্রাম।

গহনায় তামার পরিমাণ = ৩২ এর ¼ গ্রাম
= (৮ × ১) গ্রাম = ৮ গ্রাম।

মনে করি, ওই গহনায় 'ক' গ্রাম সোনা মেশালে সোনা ও তামার অনুপাত ৪ : ১ হবে।
নতুন মিশ্রণে মোট সোনার পরিমাণ হবে = (২৪ + ক) গ্রাম
প্রশ্নমতে,
(২৪ + ক) : ৮ = ৪ : ১
বা, ২৪ + ক =
বা, ২৪ + ক = ৩২ [আড়গুণন করে]
বা, ক = ৩২ - ২৪
বা, ক = ৮

সুতরাং, ওই গহনায় ৮ গ্রাম সোনা মেশাতে হবে।

অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা - ১৩
কোর্স নামঃ ১৯তম নিবন্ধন (প্রভাষক): গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান
টপিকসঃ
আধুনিক প্রযুক্তি ও সাম্প্রতিক উন্নয়ন:
গ্রন্থাগার বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তির সাম্প্রতিক উন্নয়ন, ই-লাইব্রেরি ও ডিজিটাল তথ্য ব্যবস্থাপনা।
পরীক্ষা শুরুঃ ২৫ জুলাই, ২০২৬
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions