Solution
Correct Answer: Option B
দেওয়া আছে,
সোনার গয়নার মোট ওজন = ১৬ গ্রাম
সোনা ও তামার অনুপাত = ৩ : ১
অনুপাতের রাশিদ্বয়ের যোগফল = ৩ + ১ = ৪
গয়নায় সোনার পরিমাণ = (১৬ এর ৩⁄৪) গ্রাম
= (৪ × ৩) গ্রাম
= ১২ গ্রাম
এবং তামার পরিমাণ = (১৬ এর ১⁄৪) গ্রাম
= (৪ × ১) গ্রাম
= ৪ গ্রাম
ধরি, সোনা মেশাতে হবে = ক গ্রাম
নতুন মিশ্রণে সোনার পরিমাণ হবে = (১২ + ক) গ্রাম
প্রশ্নমতে,
(১২ + ক) : ৪ = ৪ : ১
বা, (১২ + ক)⁄৪ = ৪⁄১
বা, ১২ + ক = ১৬ [আড়গুণন করে]
বা, ক = ১৬ - ১২
বা, ক = ৪
∴ ৪ গ্রাম সোনা মেশাতে হবে।