১ : ২০০০ স্কেলে একটি শহরের ম্যাপ আঁকা আছে। ১.২ কি.মি. দীর্ঘ একটি রাস্তার দৈর্ঘ্য ম্যাপে কত হবে?

A ২৪ সে.মি

B ৬০ সে.মি

C ৬০ মি.

D ২৪ মি.

Solution

Correct Answer: Option B

আমরা জানি,
১ কিলোমিটার = ১০০০ মিটার
এবং ১ মিটার = ১০০ সেন্টিমিটার

∴ ১ কিলোমিটার = (১০০০ × ১০০) সে.মি = ১,০০,০০০ সে.মি

এখন,
রাস্তার প্রকৃত দৈর্ঘ্য = ১.২ কি.মি
= (১.২ × ১,০০,০০০) সে.মি
= ১,২০,০০০ সে.মি

দেওয়া আছে, স্কেল ১ : ২০০০
অর্থাৎ,
বাস্তবে ২০০০ সে.মি হলে ম্যাপে দূরত্ব = ১ সে.মি
বাস্তবে ১ সে.মি হলে ম্যাপে দূরত্ব = ১/২০০০ সে.মি
বাস্তবে ১,২০,০০০ সে.মি হলে ম্যাপে দূরত্ব = (১ × ১,২০,০০০) / ২০০০ সে.মি
= ১২০০ / ২০ সে.মি
= ৬০ সে.মি

নির্ণেয় ম্যাপে রাস্তার দৈর্ঘ্য ৬০ সে.মি।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা – ১১৩
কোর্স নামঃ ১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকসঃ
গণিত
বৃত্ত ও ঘনবস্তু
পরীক্ষা শুরুঃ ৩য় ব্যাচ শুরু ৫ নভেম্বর, ২০২৫।
রুটিন দেখুন
ব্যাচ-১/পরীক্ষা- ৫১
কোর্স নামঃ সাধারণ জ্ঞান ৭০ মার্ক বেসিক ভিউ বই থেকে
টপিকসঃ
বাংলাদেশ বিষয়াবলি
বাংলাদেশের শিল্প ও বাণিজ্য: basic Terms of Trade, বাংলাদেশের অর্থনীতির সাথে জড়িত আন্তর্জাতিক সম্প্রদায়, বাণিজ্য মন্ত্রণালয়, আমদানি-রপ্তানি, BEZA, বিনিয়োগ তথ্য (পেইজ: ৭৯০-৮০২)
৯০০ পেইজের সম্পূর্ণ বই শেষ করা হবে।
রুটিন দেখুন
পরীক্ষা – ৩৯
কোর্স নামঃ প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (২য় ব্যাচ)
টপিকসঃ
বাংলা সাহিত্য সম্পূর্ণ সিলেবাস (১০০ মার্ক)
৫ ফেব্রুয়ারি থেকে শুরু।
রুটিন দেখুন
পরীক্ষা-২৫
কোর্স নামঃ ৫১ তম বিসিএস প্রস্ততি - ২৩৬ দিনে সম্পূর্ণ সিলিবাস।
টপিকসঃ
পরীক্ষা-২৩ ও পরীক্ষা-২৪ এর সিলেবাস থেকে (৫০টি প্রশ্ন)
১০ ফেব্রুয়ারি, ২০২৬
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions