মিনার কাছে বাবু অপেক্ষা ৩ টাকা বেশি কিন্তু শেলীর চেয়ে ৫ টাকা কম আছে। মিনার কাছে x টাকা থাকলে শেলী এবং বাবুর একত্রে কত টাকা আছে?

A 2x-8

B 2x-5

C 2x-2

D 2x+2

Solution

Correct Answer: Option D

ধরি, মিনার কাছে আছে x টাকা।
প্রশ্নমতে, মিনার কাছে বাবুর অপেক্ষা 3 টাকা বেশি আছে।
অর্থাৎ, বাবুর কাছে মিনার চেয়ে 3 টাকা কম আছে।
$\therefore$ বাবুর টাকার পরিমাণ = (x - 3) টাকা।

আবার, মিনার কাছে শেলীর চেয়ে 5 টাকা কম আছে।
অর্থাৎ, শেলীর কাছে মিনার চেয়ে 5 টাকা বেশি আছে।
$\therefore$ শেলীর টাকার পরিমাণ = (x + 5) টাকা।

এখন, শেলী এবং বাবুর মোট টাকার পরিমাণ বের করতে হবে।
$\therefore$ শেলী ও বাবুর একত্রে আছে = (শেলীর টাকা + বাবুর টাকা)
= (x + 5) + (x - 3) টাকা
= x + 5 + x - 3 টাকা
= 2x + 2 টাকা

শর্টকাট মেথড:
সহজ চিন্তা:
মিনা = x
বাবু = মিনা হতে ৩ কম = x - 3
শেলী = মিনা হতে ৫ বেশি = x + 5
মোট (শেলী + বাবু) = x - 3 + x + 5 = 2x + 2

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions