Solution
Correct Answer: Option A
দেওয়া আছে,
স্পিরিট ও পানির মিশ্রণের মোট পরিমাণ = ২০ কেজি
মিশ্রণে পানির পরিমাণ ১০%
$\therefore$ পানির পরিমাণ = ২০ এর ১০% কেজি
= $\frac{২০ \times ১০}{১০০}$ কেজি
= ২ কেজি
$\therefore$ স্পিরিটের পরিমাণ = (২০ - ২) কেজি = ১৮ কেজি
ধরি, ওই মিশ্রণে আরও 'ক' কেজি পানি মেশাতে হবে।
নতুন মিশ্রণে মোট পরিমাণ হবে = (২০ + ক) কেজি
এবং নতুন মিশ্রণে পানির পরিমাণ হবে = (২ + ক) কেজি
প্রশ্নমতে,
নতুন মিশ্রণে পানির পরিমাণ ২৫%
বা, $\frac{\text{পানির পরিমাণ}}{\text{মোট পরিমাণ}} \times ১০০ = ২৫$
বা, $\frac{২ + \text{ক}}{২০ + \text{ক}} \times ১০০ = ২৫$
বা, $১০০(২ + \text{ক}) = ২৫(২০ + \text{ক})$
বা, $২০০ + ১০০\text{ক} = ৫০০ + ২৫\text{ক}$
বা, $১০০\text{ক} - ২৫\text{ক} = ৫০০ - ২০০$
বা, $৭৫\text{ক} = ৩০০$
বা, $\text{ক} = \frac{৩০০}{৭৫}$
বা, $\text{ক} = ৪$
$\therefore$ নির্ণেয় পানির পরিমাণ ৪ কেজি।
সঠিক উত্তর: ৪