৩০ লিটার পরিমান মিশ্রনে এসিড ও পানির অনুপাত ৭:৩ । ওই মিশ্রণে কি পরিমান পানি মিশ্রিত করলে এসিড ও পানির অনুপাত ৩:৭ হবে?

A ৩০ লিটার

B ২৫ লিটার

C ৪০ লিটার

D ৩৫ লিটার

Solution

Correct Answer: Option C

দেওয়া আছে, মিশ্রণের মোট পরিমাণ = ৩০ লিটার
এসিড ও পানির অনুপাত = ৭ : ৩
অনুপাতের রাশিগুলোর যোগফল = ৭ + ৩ = ১০

মিশ্রণে এসিডের পরিমাণ = ৩০ এর $৭ \over ১০$ লিটার
= (৩ × ৭) লিটার
= ২১ লিটার

এবং মিশ্রণে পানির পরিমাণ = ৩০ এর $৩ \over ১০$ লিটার
= (৩ × ৩) লিটার
= ৯ লিটার

ধরি, ওই মিশ্রণে লিটার পানি মিশ্রিত করতে হবে।
নতুন মিশ্রণে পানির পরিমাণ হবে = (৯ + ক) লিটার

প্রশ্নমতে,
২১ : (৯ + ক) = ৩ : ৭
বা, $২১ \over (৯ + ক)$ = $৩ \over ৭$
বা, ৩(৯ + ক) = ২১ × ৭ [আড়গুণন করে]
বা, ২৭ + ৩ক = ১৪৭
বা, ৩ক = ১৪৭ - ২৭
বা, ৩ক = ১২০
বা, ক = $১২০ \over ৩$
$\therefore$ ক = ৪০
সুতরাং, ওই মিশ্রণে ৪০ লিটার পানি মিশ্রিত করতে হবে।

সঠিক উত্তর: ৪০ লিটার
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা - ১৩
কোর্স নামঃ ১৯তম নিবন্ধন (প্রভাষক): গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান
টপিকসঃ
আধুনিক প্রযুক্তি ও সাম্প্রতিক উন্নয়ন:
গ্রন্থাগার বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তির সাম্প্রতিক উন্নয়ন, ই-লাইব্রেরি ও ডিজিটাল তথ্য ব্যবস্থাপনা।
পরীক্ষা শুরুঃ ২৫ জুলাই, ২০২৬
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions