Solution
Correct Answer: Option B
দেওয়া আছে,
সোনার গহনার মোট ওজন = ১৬ গ্রাম
সোনা ও তামার অনুপাত = ৩ : ১
অনুপাতের রাশিগুলোর যোগফল = ৩ + ১ = ৪
সুতরাং, গহনায় সোনার পরিমাণ = (১৬ এর ৩/৪) গ্রাম
= (৪ × ৩) গ্রাম
= ১২ গ্রাম
এবং গহনায় তামার পরিমাণ = (১৬ এর ১/৪) গ্রাম
= (৪ × ১) গ্রাম
= ৪ গ্রাম
মনে করি, ক গ্রাম সোনা মেশালে অনুপাত ৪ : ১ হবে।
প্রশ্নমতে,
(১২ + ক) : ৪ = ৪ : ১
বা, (১২ + ক) / ৪ = ৪ / ১
বা, (১২ + ক) = ৪ × ৪ [আড়গুণন করে]
বা, ১২ + ক = ১৬
বা, ক = ১৬ - ১২
বা, ক = ৪
∴ ৪ গ্রাম সোনা মেশাতে হবে।