দেওয়া আছে,
a : b = ৪ : ৭
এবং b : c = ৫ : ৬
প্রথম অনুপাতে b এর মান ৭ এবং দ্বিতীয় অনুপাতে b এর মান ৫। এই মান দুটিকে সমান করার জন্য ৫ ও ৭ এর লসাগু ৩৫ করতে হবে।
তাই, প্রথম অনুপাতকে ৫ দ্বারা এবং দ্বিতীয় অনুপাতকে ৭ দ্বারা গুণ করতে হবে।
এখানে,
a : b = ৪ : ৭ = (৪ × ৫) : (৭ × ৫) = ২০ : ৩৫
b : c = ৫ : ৬ = (৫ × ৭) : (৬ × ৭) = ৩৫ : ৪২
দেখা যাচ্ছে যে, উভয় অনুপাতে b এর মান সমান (৩৫) করা হয়েছে।
সুতরাং, a : b : c =
২০ : ৩৫ : ৪২
বিকল্প পদ্ধতি (শর্টকাট টেকনিক):‘দ’ (Inverted N) পদ্ধতি ব্যবহার করে খুব দ্রুত এই অঙ্কটি করা যায়।
a : b
৪ ৭
b : c
৫ ৬
নিয়ম: প্রথমে উপর-নিচ গুণ (a×b), তারপর কোণাকুণি গুণ (b×b), শেষে আবার উপর-নিচ গুণ (b×c)।
১ম ধাপ: ৪ × ৫ = ২০ (a এর মান)
২য় ধাপ: ৭ × ৫ = ৩৫ (b এর মান)
৩য় ধাপ: ৭ × ৬ = ৪২ (c এর মান)
সুতরাং, a : b : c =
২০ : ৩৫ : ৪২